Lifestyle

এ শহরে থাকতে গেলে দিনে একবার হাসতে হবে, এটাই আইন

গোমরা মুখের মানুষের এ শহরে জায়গা নেই। এ শহরে থাকতে গেলে দিনে কম করে এবার হাসতেই হবে। এটাই নতুন আইন।

এ শহরে সুকুমার রায়ের একুশে আইনের জায়গা নেই। বরং এখানে উল্টোটাই হয়। এ শহরে থাকতে গেলে হাসতে হবেই। এটা কোনও পরামর্শ বা বার্তা নয়, দস্তুরমত নির্দেশ। সদ্য এমন এক আইন প্রণয়ন হয়েছে জাপানের ইয়ামাগাতায়। এখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে।

মানুষের হাসিকেও যে আইনের আওতায় ফেলা যায় তা বোধহয় এই প্রথম দেখল বিশ্ব। তবে এটাকে ফতোয়া না ধরে বরং শহরবাসীর উপকারের চিন্তা করেই পদক্ষেপ হিসাবে ধরছেন বিশেষজ্ঞেরা।

কারণ জাপানেরই একটি বিশ্ববিদ্যালয় গবেষণা করে জানিয়েছিল শরীরকে ভাল রাখা এবং মনের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য হাসি অত্যন্ত জরুরি। প্রতিদিন হাসাটা শরীরের পক্ষে উপকারি।

জাপানের ইয়ামাগাতা শহর, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

সেই গবেষণার কথা মাথায় রেখেই পদক্ষেপ করল ইয়ামাগাতা প্রশাসন। এক্ষেত্রে আইন অনুযায়ী প্রতিটি শহরবাসীকে প্রতিদিন অট্টহাস্য বা চাপা হাসি, কিছু না কিছু উপায়ে হাসতেই হবে। এছাড়া প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির মধ্যে দিয়ে সুস্বাস্থ্য দিবস হিসাবে পালন করতে হবে ইয়ামাগাতার বাসিন্দাদের।

ইয়ামাগাতা প্রশাসন শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছেও জানিয়ে দিয়েছে কর্মস্থলে যেন হাসির পরিবেশ বজায় থাকে। কর্মীরা সকলে যেন হাসতে পারেন। এটা নিশ্চিত করতে হবে ওই প্রতিষ্ঠানের কর্তাদেরই।

কম হাসি মানুষের জীবনে নানাধরনের সমস্যা ডেকে আনছে বলে মনে করে হাসির মধ্যে দিয়ে ভাল থাকার যে পথ ইয়ামাগাতা দেখাল তা আপাতত অবাক করা হলেও এটাই ভবিষ্যতে পথ দেখাতে পারে বিশ্বের অন্য শহরগুলিকে। জাপানের বিভিন্ন সংবাদমাধ্যম সহ বিশ্বের তাবড় পত্রিকায় এই হাসির আইনের খবরটি হইচই ফেলে দিয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026