World

চারিদিকে ঝুলছে বক্ষবাস, অজানা রহস্যে ঘেরা ব্রা টেম্পল

অজস্র অন্তর্বাস দেখে মনে হয় যেন ঈশ্বর নয়, অন্তর্বাসেরই আরাধনা হচ্ছে এখানে। পুরো ব্যাপারটার মধ্যেই অলৌকিকত্ব বড় বেশি প্রকট।

মাথার ওপরে ঝুলছে নারীর ব্যবহারযোগ্য রাশি রাশি অন্তর্বাস। ডান-বাম-ওপর-নিচ, যেখানেই চোখ যায় নানা রঙের নানা মাপের অন্তর্বাস দিয়ে সাজানো কক্ষ। দেওয়ালের গায়ে আটকানো পুতুল আর মেয়েদের ছবি। তাঁদের শরীর থেকেও গায়েব পোশাক।

বিবস্ত্র পুতুলগুলোর দিকে তাকিয়ে ভয়ে গা ছমছম করে বইকি। কে বলবে এটা আসলে একটা পরিত্যক্ত বৌদ্ধ মন্দির? ধূপ-ধুনোর সুবাস উধাও। নেই ঘণ্টার মৃদু ধ্বনি বা বৌদ্ধ পুরোহিতের উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কাগজপত্র। অগোছালো ঘর।

অজস্র অন্তর্বাস দেখে মনে হয় যেন ঈশ্বর নয়, অন্তর্বাসেরই আরাধনা হচ্ছে এখানে। পুরো ব্যাপারটার মধ্যেই অলৌকিকত্ব বড় বেশি প্রকট।

ভক্তের আনাগোনা তো দূর, সাধারণ মানুষেরই সেভাবে দেখা মেলে না। তবে কিছু পর্যটক আসেন এই অবাক ব্রা টেম্পল চর্মচক্ষে দেখতে।

কক্ষের বাইরে বার হলে বরং স্বস্তি পর্যটকদের। ‘অন্তর্বাস মন্দির’-এর গা-ছমছমে পরিবেশ থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে স্বস্তি পান অধিকাংশ পর্যটক।

অথচ কোনও একসময় এই বৌদ্ধ মন্দিরে আরাধনা হত ভগবান বুদ্ধের। ভক্ত সমাগমে গমগম করত চত্বর। কিন্তু মন্দিরের যাবতীয় ব্যয়ভারের দায় সাধারণ মানুষের ওপর চাপায় একসময় বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। কালের প্রবাহে বৌদ্ধ মন্দির হয়ে ওঠে ‘অন্তর্বাস মন্দির’।

৬ বছর আগেই এমন উদ্ভটরূপে আত্মপ্রকাশ করে এই পরিত্যক্ত বৌদ্ধ মন্দির। তবে কে বা কারা মন্দিরের ভিতরে একগাদা অন্তর্বাস এভাবে সাজিয়ে রেখে গেছে তা স্পষ্ট নয়। এমনকি মন্দির কক্ষে অন্তর্বাস সাজিয়ে রাখার পিছনে কী কারণ থাকতে পারে, মেলেনি তারও সদুত্তর।

নারীর অন্তর্বাসের সংরক্ষণাগারে পরিণত এমন আজব মন্দিরটি রয়েছে জাপানে। সেই মন্দিরে যাওয়ার পথ চেনেন একমাত্র ‘হাইকু’ নামের স্থানীয় বাসিন্দারা।

এখন এই অন্তর্বাস মন্দিরের কথা লোকমুখে ছড়ানোয় পর্যটকদের ভিড় বাড়ছে। ফলে একটা এন্ট্রি ফিও করা হয়েছে। তাতে কী? এমন এক আজব মন্দির চাক্ষুষ করতে অনেক পর্যটকই ছুটে আসেন এখানে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026