Lifestyle

প্রাতরাশে বিশেষ উপাদানটি রুখে দিতে পারে করোনা, দাবি গবেষকদের

প্রাতরাশে একটি বিশেষ উপাদান আটকে দিতে পারে করোনার বাড়বাড়ন্ত। এমনই দাবি করলেন জাপানের একদল গবেষক। তাঁদের এই দাবির সপক্ষে পরীক্ষালব্ধ প্রমাণ দাখিল করেছেন গবেষকরা।

গাঁজানো সয়াবিনকে বলা হয় সুপার ফুড। যাতে সয়াবিনের বড়িগুলি থাকে। তবে তা তুলতে গেলে কিছুটা লেইয়ের মত উঠে আসে। রসে গেলে যেমন একটা আঠাল ভাব তৈরি হয় তেমনই। শুধু তাই নয়, গাঁজানো সয়াবিনের গন্ধও হয় চড়া। নাকে রীতিমত ঝাঁঝালো হয়ে লাগে। গন্ধটা সহ্য করতে হয়।

ব্যাখ্যা শুনে অনেকের মনে হতেই পারে যা হয় হোক কিন্তু এমন খাবার তাঁরা মুখে তুলতে পারবেননা। তাঁদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা দরকার যে এই গাঁজানো সয়াবিনই জাপানের মানুষের অধিকাংশ দিনের প্রাতরাশ।

ভুলবশত রেখে দেওয়ায় গেঁজে যাওয়া নয়। পরিকল্পনা করেই গাঁজানো হয় সয়াবিন। তারপর তা গাঁজানো হয়ে গেলে খাওয়া হয়।

জাপানে এই খাবারটির নাম ‘নাত্তো’। জাপানিদের মধ্যে প্রাতরাশে নাত্তো-র চল আজকের নয়। দীর্ঘদিন ধরেই তাঁদের সকালে খাবারের টেবিলে এই নাত্তো জায়গা পেয়ে আসছে। আর প্রায়দিনই জায়গা পেয়ে আসছে। জাপানিরা বিশ্বাস করেন এতে রয়েছে প্রচুর খাদ্যগুণ।

গবেষকরাও কিন্তু জাপানের সাধারণ মানুষের সঙ্গে একমত। তাঁরাও মেনে নিচ্ছেন এই নাত্তোতে রয়েছে অনেক গুণ।

গবেষকদের দাবি, কোভিড ভাইরাস শরীরের কোষগুলিকে নষ্ট করতে থাকে। আর নাত্তো সেইটাই রুখে দেয়। কোভিড ভাইরাস কোষের ক্ষতি করে উঠতে পারেনা নাত্তোর জন্য।

এই সুপারফুড গৃহপালিত পশুদের মধ্যে সংক্রমিত বিএইচভি-১ ভাইরাসকেও রুখে দেওয়ার ক্ষমতা রাখে। কোভিড ভাইরাস ও বিএইচভি-১ ভাইরাসের ওপর ঠান্ডা অবস্থায় নাত্তো ও গরম জলে তৈরি নাত্তোর রসের প্রভাব পরীক্ষা করে দেখেন গবেষকরা।

গবেষকদের পর্যবেক্ষণ, ঠান্ডায় গাঁজানো সয়াবিন ২টি ভাইরাসের ওপরই কার্যকরি। যা ভাইরাসগুলির ক্ষমতা নষ্ট করে দিতে পারে সহজেই। যা গরম জলে করা নাত্তোর রসে সম্ভব হচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026