State

হলকর্ষণ উৎসবে রাজ্যপাল, জমিতে ছড়িয়ে দিলেন মাটি, জল

হলকর্ষণ উৎসবে শামিল সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর। বৃষ্টি ভেজা দিনে জমিতে ছড়িয়ে দিলেন মাটি, জল।

কলকাতা : ১৯২৮ সালে বিশ্বভারতীতে হলকর্ষণ উৎসবের সূচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর থেকে চলে আসছে এই বর্ষাকালীন উৎসব। বিশ্বভারতীর বসন্তোৎসব বা পৌষ মেলার মত অতটা জনপ্রিয় না হলেও হলকর্ষণ উৎসব দেখতেও প্রতি বছর শান্তিনিকেতনে ভিড় জমান মানুষজন। এবার করোনা পরিস্থিতিতে তা অমিল। উৎসাহী মানুষের দেখা নেই। তবে উৎসব হয়েছে তার নিয়ম মেনেই। মুখ্য আকর্ষণ ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি সস্ত্রীক উপস্থিত ছিলেন সেখানে। মাঠে লাঙল চষে যেমনভাবে প্রতিবার হলকর্ষণ উৎসবের সূচনা হয় এবারও তার অন্যথা হয়নি।

বুধবার বায়ুসেনার হেলিকপ্টারে শ্রীনিকেতনে নামেন রাজ্যপাল। বৃষ্টি ভেজা দিনে মেঘলা আকাশেই এদিন মাঠে গরুতে টানা লাঙল চষা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল। নিজে জমিতে হাঁটেন লাঙল চষার সঙ্গে। তারপর জমিতে ছড়িয়ে দেন মাটি ও জল। তাঁর পাশে ছিলেন তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই অনুষ্ঠানে অবশ্য এদিন আর খুব কম সংখ্যক মানুষই উপস্থিত ছিলেন। তবে নিয়ম রক্ষা হয়েছে। হলকর্ষণ উৎসবে ছেদ পড়েনি। সঙ্গে ছিল রবীন্দ্রনাথের গান।

হলকর্ষণ ছাড়াও রাজ্যপাল এদিন বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে যান। সেখানে একটি স্থায়ী প্রদর্শনীর উদ্বোধনও করেন। তারপর যান বাংলাদেশ ভবনে। এখানে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনকর এদিনও রাজ্যসরকারের সমালোচনায় সরব ছিলেন। কেন্দ্রীয় সরকার যে কৃষি বীমা শুরু করেছে তা থেকে এই রাজ্যের কৃষকদের বঞ্চিত করছে রাজ্যসরকার। তাদের ভুল নীতি এর বড় কারণ। এর আগেও তিনি এই প্রসঙ্গে রাজ্যসরকারকে বিঁধেছিলেন। এদিন ফের কেন্দ্রীয় সরকারের কৃষি বীমার প্রসঙ্গ টেনে রাজ্যসরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল।

রাজ্যসরকারের আরও সমালোচনা করে রাজ্যপাল এদিন রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন। রাজ্যের পুলিশ রাজনৈতিক কর্মীদের মত আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্যপালের তোপের মুখে এর আগেও রাজ্যের পুলিশ পড়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026