State

আইপিএস অফিসারকে প্রকাশ্যে কড়া ভাষায় ভর্ৎসনা করলেন রাজ্যপাল

রাজ্যপাল জগদীপ ধনকর মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে গিয়েছিলেন ব্যারাকপুরের গান্ধী ঘাটে। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সকলের সামনে কড়া ভাষায় ভর্ৎসনা করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। মনোজ বর্মাকে ভর্ৎসনার সময় সাধারণ মানুষ থেকে পুলিশের অন্য কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে একজন আইপিএস আধিকারিক রাজ্যপালের কাছে কার্যত প্রবল ভর্ৎসনার শিকার হন।

রাজ্যপাল জিজ্ঞেস করেন, মনোজ বর্মা কেন সামনের সারিতে বসে খবরের কাগজ পড়ছিলেন? তিনি উর্দি পড়ে যদি এমন করেন তাহলে অন্যরা কি শিখবে? মনোজ বর্মার লজ্জা হওয়া উচিত বলে জানান রাজ্যপাল। মনোজ বর্মাকে তখন শান্তভাবে দাঁড়িয়ে রাজ্যপালের এই ভর্ৎসনা শুনতে দেখা গেছে।

পরে রাজ্যপাল প্রবল ক্ষোভের সুরেই সংবাদমাধ্যমকে জানান, রাজ্যে আইনের শাসন নেই। রাজ্য জুড়ে হিংসা চলছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিনের প্রসঙ্গও টানেন রাজ্যপাল। বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের দিনই বা পুলিশ কোথায় ছিল? এদিন রাজ্যপালকে স্বভাবসিদ্ধ কথা বলার বাইরে গিয়ে প্রবল ক্ষোভ উগরে দিতে দেখেন অনেকেই।

রাজ্যপালের পুলিশ কর্তা মনোজ বর্মাকে ভর্ৎসনা করাকে কিন্তু ভাল চোখে নেয়নি পুলিশের একটি মহল। বিশেষত পুলিশ কর্তারা এটাকে খুব একটা মেনে নিতে পারছেন না। এভাবে প্রকাশ্যে ভর্ৎসনাকে অপমান বলেই মনে করছেন তাঁরা। অন্যদিকে তৃণমূলের তরফে ফের দাবি করা হয়েছে রাজ্যপাল একটি বিশেষ দলের হয়ে কথা বলছেন। রাজ্যপাল সুলভ আচরণ করছেননা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026