World

বাবার চেয়ারে বসে জি২০ সম্মেলনে বিতর্ক উস্কে দিলেন ইভাঙ্কা

তিনিও কিছু কম যান না। খাতায় কলমে তিনি মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতা। তবে সম্পর্কে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। সেই ইভাঙ্কাই এখন খবরের শিরোনামে। জি২০ বৈঠকে প্যারিস সম্মেলন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। ভারত বা চিনের মত দেশ বেশি সুবিধা ভোগ করছে এই অভিযোগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে আমেরিকা। জি২০-তেও তাই কিছুটা কোণঠাসা মার্কিন যুক্তরাষ্ট্র। সেই অবস্থায় আবার আগুনে ঘৃতাহুতি দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। জি২০ সম্মেলনে রাষ্ট্রনেতাদের জন্য চেয়ার বরাদ্দ। মার্কিন প্রেসিডেন্টের জন্যও তা বরাদ্দ ছিল। সেই চেয়ারে আচমকাই গিয়ে বসে পড়েন ইভাঙ্কা। যা অন্য রাষ্ট্রনেতাদের মোটেও পছন্দ হয়নি। আরও অভিযোগ, আফ্রিকা সম্বন্ধীয় আলোচনা চলাকালীন ইভাঙ্কা ওই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েন। ফলে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ফুঁসছেন অন্য রাষ্ট্রের প্রধানরা।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026