World

নববর্ষের আনন্দ কেড়ে হড়কা বানের থাবা, মৃত ৩০

হড়কা বানের মধ্যে পড়ে মৃত্যু হল ৩০ জনের। আহত হাজারেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হড়কা বানের সঙ্গে চারদিকে শুরু হয়েছে ধস নামা। ফলে অবস্থা আরও জটিল আকার নিয়েছে। হড়পা বানের জেরে বহু এলাকা জলের তলায় চলে গেছে। বন্যার জেরে সব ফেলে প্রাণ বাঁচাতে পালাচ্ছেন মানুষজন। সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতির শিকার হয়েছেন ইরানের হাজার হাজার মানুষ।

গত ২১ মার্চ ছিল ইরানে নববর্ষ পালন। দিনটা চুটিয়ে আনন্দ করে উপভোগ করেন সকলে। আকস্মিক জলস্রোত সেই আনন্দ কেড়ে নেয় উত্তর, পশ্চিম ও মধ্য ইরানের বাসিন্দাদের। প্রায় ১ সপ্তাহ ধরে টানা চলছে তুষারঝড়। তার সঙ্গে দোসর হয়েছে হড়কা বান। একটানা এমন চলতে থাকায় ক্রমশ জনজীবন ব্যাহত হতে শুরু করে। যা এখন ভয়ংকর আকার নিয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষের মৃত্যুর খবর এসেছে।

ধস ও হড়কা বানের কথা মাথায় রেখে প্রশাসনও তৎপর। বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামগুলি কার্যত ধুয়ে মুছে গেছে। কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হোসনি রুহানি সব সরকারি আধিকারিককে পরিস্থিতির ওপর নজর রেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026