SciTech

৬১ হাজার বছর আগে ফেটেছিল মাটি, হারিয়ে গিয়েছিল বাস্তবের আদি মানব হবিটরা

মানব বিবর্তনের বিভিন্ন স্তর রয়েছে। তারই একটি স্তর ছিল হোমো ফ্লোরেসিয়েন্সিস। যারা ৬১ হাজার বছর থেকে ৫০ হাজার বছর আগের সময়ের মধ্যে হারিয়ে যায়।

তারা ছিল ছোটখাটো চেহারার। তবে তারা মানব বিবর্তনের একটি স্তর। ৬১ হাজার বছর আগে যারা ভারতের কাছেই ঘোরাফেরা করত। ইন্দোনেশিয়ার ফ্লোরেস নামে একটি আগ্নেয়গিরির দ্বীপের লিয়াং বুয়া নামে একটি গুহায় যাদের অস্তিত্বের নিদর্শন পান বিজ্ঞানীরা। তারপরই তাদের সম্বন্ধে জানতে পারা যায়।

তাদের ছোটখাটো চেহারার জন্য তাদের হবিট নামকরণ হয়ে যায়। এই হবিটরা নিশ্চিন্তেই বসবাস করছিল সেখানে। কিন্তু ৬১ হাজার বছর আগে এমন এক প্রাকৃতিক পরিস্থিতি সৃষ্টি হয় যে তা মানুষের বেঁচে থাকার জন্য সমস্যার কারণ হয়।

বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যায়। খরা গ্রাস করতে থাকে চারধার। মাটি ফেটে চৌচির হয়ে যায়। শুরু হয় চরম জলাভাব। এই পরিস্থিতি ৫৫ হাজার বছর আগে পর্যন্তও স্থায়ী হয়েছিল। যার ফল হয়েছিল ভয়ংকর। পৃথিবী থেকে হারিয়ে যায় মানুষের এক আদি স্তর হোমো ফ্লোরেসিয়েন্সিস।

এখন মানুষ মানে হোমো স্যাপিয়েন্স। এই মানব প্রজাতি সেই দলের নয়। ইন্দোনেশিয়ার এই ছোটখাটো চেহারার আদি মানবরা উচ্চতায় ৩ ফুটের মত হত।

লর্ড অফ দ্যা রিংস নামে নভেল থেকে হবিট নামটি নেওয়া হলেও পৃথিবীর বুকে ৩ ফুটের এই হোমো ফ্লোরেসিয়েন্সিসরা দিব্যি বসবাস করত। শুধুই কি খরা তাদের শেষ করেছে? খরাকে বড় কারণ হিসাবে ধরা হলেও এটাই একমাত্র কারণ কিনা তা এখনও খতিয়ে দেখার কাজ চলছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026