World

৬৫ ফুটের নদীও হয়, এতটাই ছোট নদী বাস্তবে রয়েছে এবং বয়ে চলেছে

একটি স্কেল হয় ১ ফুটের। এমন ৬৫টি স্কেল পর পর রাখলে যতটা লম্বা হয় ততটা একটা গোটা নদী। তার শুরু থেকে মোহনা পর্যন্ত মিলিয়ে এটাই পুরো নদী।

একটা নদী কতটা বড় হয় তার সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। কিন্তু যদি কেউ বলে যে ৬৫ ফুটেরও নদী রয়েছে, তাহলে কেউ বিশ্বাস করবেন কি? না করাটাই স্বাভাবিক। কারণ বলা যায় শুরু হয়েই শেষ হয়েছে এ নদী। অথচ এটা একটা নদী। যা বাস্তবেই রয়েছে।

বয়ে চলেছে বছরের পর বছর ধরে। পর্যটকদের অন্যতম আকর্ষণও এই নদী। একটি খাড়াই পাহাড়ের গায়ে লেপ্টে থাকা গাছের খাঁজ দিয়ে এই নদীর উৎপত্তি হয়েছে।

যা ঝরনার জলে পুষ্ট হয়ে আশপাশের ঘন জঙ্গল ও পাথুরে জমির মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে ৬৫ ফুট দূরেই ফ্লোরেস সাগরে মিলিত হয়েছে। সাগরে মেশার সময় এই নদীর জল একটু উত্তপ্ত হয়। সেটি সমুদ্রের জলের কারণে। তবে উৎসে তার জল ঠান্ডাই।

মাত্র ৬৫ ফুটের এই গতিপথে নদীটির জল কিন্তু একদম টলটলে পরিস্কার। নদীটির নাম তাম্বোরাসি নদী। ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব সুলাওয়েসি-র তাম্বোরাসি গ্রামের গা ঘেঁষে রয়েছে এই নদী।

মাত্র ৬৫ ফুটের এই নদীকে দেখতে প্রতিবছরই বহু পর্যটক এখানে ভিড় জমান। নদীটির মোহনার কাছে রয়েছে সাদা বালির তট। পাহাড়, জঙ্গল, সাদা বালির তট, স্বচ্ছ জল তো রয়েছেই তার ওপর এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর মাপ। যা এই নদীটির প্রতি অন্য টান তৈরি করেছে।

নদীটি ৬৫ ফুট লম্বা হলেও চওড়ায় নেহাত ছোট নয়। চওড়ায় নদীটি প্রায় ৫০ ফুট। এটাও এক আশ্চর্য। নদীটি লম্বায় এবং চওড়ায় প্রায় কাছাকাছি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026