World

এত বড়ও সম্ভব, দেখা পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় অজগরের

অজগর সাপ বড় হয়। কিন্তু তা কি এতটাও বড় হওয়া সম্ভব। সেই অসম্ভবও যে সম্ভব তার প্রমাণ মিলল গহন জঙ্গলে।

পাইথন বা ময়াল বা অজগর সাপ যে আকারে বড় হয় তা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু তারও তো একটা সীমা থাকে। অজগর বা পাইথন নিয়ে মানুষের এতদিনের সব ধারনা বদলে দিল একটি অজগর। যার দেখা পাওয়ার পর গোটা বিশ্বই হতবাক।

কারণ এখনও পর্যন্ত বিশ্বে যত অজগর সাপের দেখা পাওয়া গেছে তার থেকে বিশেষজ্ঞদের ধারনা একটি পূর্ণবয়স্ক অজগর ৯ ফুট থেকে ১৯ ফুট পর্যন্ত বড় হতে পারে। কিন্তু হালেই ইন্দোনেশিয়ার জঙ্গলে একটি অজগর সাপ নিয়ে জল্পনা শুরু হয়।

যাঁরা তাকে দেখেছেন তাঁরা জানান এত বড় যে তা কল্পনার অতীত। কথাটা শোনার পর এক সর্প বিশেষজ্ঞ এবং এক বন্য জীবনের ছবি শিকারি বেড়িয়ে পড়েন ইন্দোনেশিয়ার মারোস এলাকার জঙ্গলে সেই অজগরের খোঁজ করতে।

সেই জঙ্গলেই অবশেষে তার দেখা পান তাঁরা। তার ছবিও তোলেন। তাকে সেই জঙ্গল থেকে উদ্ধার করে নিয়েও আসেন দেখভালের জন্য। সাপটি একটি স্ত্রী অজগর। যার আকার হল ২৩ ফুট ৮ ইঞ্চি!

২৩ ফুট ৮ ইঞ্চি মাপের যে অজগর পৃথিবীতে থাকতেও পারে সেটাই এতদিন কারও জানা ছিলনা। এমন অতিকায় দানব অজগরের দেখা এই প্রথম পাওয়া গেল।

বিশ্বের সবচেয়ে বড় সাপের তকমা পেয়েছে ইন্দোনেশিয়ার জঙ্গলে উদ্ধার হওয়া এই আশ্চর্য দানব সাপটি। সাপটি রেটিকুলেটেড পাইথন প্রজাতির। যাকে বাংলায় জালি অজগর বলে জানেন সকলে। এই অজগরগুলির গায়ে গোল চাকা চাকা দাগ থাকে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026