Business

কলকাতা থেকে নতুন রুট চালু করছে ইন্ডিগো

সস্তার এয়ারলাইন্স হিসাবে ইন্ডিগো যথেষ্ট পরিচিত। ভারতে লো কস্ট এয়ারলাইন্সের অন্যতম ইন্ডিগো। সেই ইন্ডিগো এবার কলকাতা থেকে চালু করতে চলেছে একটি নতুন রুটে উড়ান। কলকাতা ও শিলচরের মধ্যে উড়ান চালু করছে ইন্ডিগো। ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ হচ্ছে। বহু মানুষের এরফলে যাতায়াতে সুবিধা হবে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে চালু হবে কলকাতা-শিলচর উড়ান। ফলে সুবিধা হবে ব্যবসায়ীদের। সুবিধা হবে পর্যটকদের। প্রত্যেকদিন ২টি করে উড়ান চালু করছে ইন্ডিগো। অসমের ডিব্রুগড়, মেঘালয়ের শিলং, ত্রিপুরার আগরতলা পর্যন্ত আগেই উড়ান চালু করেছে এই বিমান সংস্থা। এবার চালু হতে চলেছে শিলচরের সঙ্গে যোগাযোগ।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে কলকাতা ও শিলচরের মধ্যে যে উড়ান চালু হতে চলেছে তার সময়সূচি জানিয়েছে সংস্থা। সকাল সাড়ে ৭টায় কলকাতা ছাড়বে বিমান। শিলচর পৌঁছবে পৌনে ৯টায়। শিলচর থেকে রিটার্ন ফ্লাইট কলকাতার উদ্দেশে পাড়ি দেবে সওয়া ৯টায়। কলকাতা পৌঁছবে বেলা সাড়ে ১০টায়। ইন্ডিগোর আশা এই রুটে তারা যথেষ্ট যাত্রী পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026