কাজাখস্তানকে গোলের মালা পরিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে পা রাখল ভারতীয় মহিলা হকি দল। একপেশে ম্যাচে ভারত জয়ী হয় ৭-১ গোলে। ম্যাচ শুরুর ২ মিনিটেই ভারতের রক্ষণ ভেঙ্গে কাজাখস্তানের ভেরা ডোমাশেনেভা গোল করেন। ১ গোলে এগিয়ে যায় কাজাখস্তান। কিন্তু এরপরেই শুরু হয় ভারতের তাণ্ডব। হ্যাট্রিক করেন গুরজিৎ কউর। দেশের হয়ে জোড়া গোল দীপ গ্রেস এক্কা এবং নভনীত কউর-এর। ৩ গোল করে গুরজিৎ এই মুহুর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
৪ ম্যাচে প্রতিপক্ষকে ২৩ গোল দেওয়া আত্মবিশ্বাসী ভারত সেমিফাইনালে জাপানের মুখোমুখি হতে চলেছে। কিছুদিন আগেই ভারতীয় পুরুষ দল এশিয়া কাপ হকি জিতে ফিরেছে। সেই একই কাপ মহিলারাও এনে দিতে পারেন কিনা সেদিকেই চেয়ে গোটা ভারতবাসী।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…