কয়েকদিন আগের কথা। পুরুষদের এশিয়া কাপ হকির শিরোপা উঠেছে ভারতের মুকুটে। তারপর কিছুদিনের মধ্যেই সেই শিরোপা আবার অর্জন করে নিল ভারত। এবার প্রমীলা বাহিনী ঘরে আনল এশিয়া সেরা হওয়ার সম্মান। জাপানে এদিন ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪-এ চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় মহিলা দল।
প্রতিযোগিতার শুরুতে চিনকে একবার হারিয়েছিল ভারত। তখন ভারতের সামনে তেমন কড়া প্রতিদ্বন্দ্বিতার প্রাচীর তৈরি করতে না পারলেও ফাইনালে এক অন্য চিনকে এদিন মাঠে দেখতে পাওয়া যায়। যদিও ২৫ মিনিটের মাথায় প্রথম গোলটা আসে ভারতের ঝুলিতে। নভজ্যোৎ কউরের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু খেলার ৪৭ মিনিটে খেলায় সমতা ফেরায় চিন। পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলাকে চরম মুহুর্ত পর্যন্ত পৌঁছে দেয় চিন। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর সেখানেই শেষ হাসি হাসলেন ভারতীয় মহিলারা। একই বছরে পুরুষ ও মহিলা বিভাগে এশিয়া সেরা হওয়ার বিরল সম্মান এখন ভারতের ঝুলিতে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…