মধ্যরাতে যোগবাণী এক্সপ্রেসে ডাকাতি, সর্বস্ব লুঠ

ফের চলন্ত ট্রেনে ডাকাতি। এবার শিকার বিহারগামী ‌যোগবাণী এক্সপ্রেসের যাত্রীরা। যাত্রীদের অভিযোগ ট্রেনের টিকিট পরীক্ষকের মদতেই ডাকাতি চালায় দুষ্কৃতীরা। এমনকি চলন্ত ট্রেনে তাঁদের সুরক্ষার জন্য একজন জিআরপি-রও দেখা মেলেনি বলে অভিযোগ। প্রতিবাদে মালদহ স্টেশনে বিক্ষোভও দেখান যাত্রীরা। যদিও জিআরপি লাঠিচার্জ করে ক্ষুব্ধ যাত্রীদের ছত্রভঙ্গ করে দেয়। যাত্রীদের একাংশের অভিযোগ তাঁদের হঠাতে জিআরপি যে তৎপরতা দেখায়, তার অর্ধেকও যাত্রী সুরক্ষায় দেখালে তাঁদের এভাবে সর্বস্ব খোয়াতে হতনা। গত শুক্রবার রাতে বিহারগামী ‌যোগবাণী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে রওনা দেয়। অভিযোগ ট্রেন রামপুরহাট ছাড়ার পরই এস-২ কামরায় কয়েকজন দুষ্কৃতী ওঠে। তারপর কামরার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে টাকাপয়সা, সোনার গয়না লুঠ করে। তবে পালানোর সময় দুষ্কৃতীদের একজনকে যাত্রীরাই ধরে ফেলেন। ভোরে মালদহ স্টেশনে ট্রেন পৌঁছলে তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। তবে ট্রেনের কামরায় যথেষ্ট সুরক্ষার অভাব, ট্রেনে ডাকাতির শিকার হওয়া ও টিকিট পরীক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মালদহ স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। পরে তাঁদের হটিয়ে দেয় জিআরপি। প্রায় আধঘণ্টা এসব চলার পর ট্রেন ফের বিহারের দিকে রওনা দেয়।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026