National

যাত্রীদের আরামদায়ক ও সুরক্ষিত সফর উপহার দিতে একাধিক নয়া পদক্ষেপের পথে রেল

রেল যাত্রার সময় যাত্রীরা চান আরামদায়ক এবং সুরক্ষিত যাত্রা। সেটাই নিশ্চিত করতে এবার নতুন বেশ কয়েকটি পরিকল্পনার পথে হাঁটল রেল।

যাত্রীদের জন্য রেল যাত্রাকে আরও আরামদায়ক করতে হবে। যাত্রাকে যতদূর সম্ভব সুরক্ষিত করে তুলতে হবে। এই ২ লক্ষ্যকে সামনে রেখে রেলের তরফে এবার বেশ কয়েকটি পরিকল্পনাকে বাস্তবায়িত করা হতে চলেছে।

একটা সময় ছিল যখন রেললাইনে কাঠের স্লিপার দেখা যেত। এখন কাঠের জায়গায় প্রধানত নজর কাড়ে কংক্রিটের স্লিপার। কিছুক্ষেত্রে লোহার স্লিপারও রয়েছে। কিন্তু সেই লোহা বা কংক্রিটও এবার বদলে ফেলতে চাইছে রেল।

প্রথমে ব্রিজ, ক্রসিং-এর মত জায়গাগুলিতে কম্পোজিট স্লিপার বসাতে চলেছে রেল। যা হালকা হয়। অনেক বেশি ভার ধারণ করার ক্ষমতা রাখে। তার ওপর এগুলির আয়ুও অনেক বেশিদিন হয়।

যাত্রীরা এই কম্পোজিট স্লিপার বসানো রেলপথের ওপর দিয়ে যাওয়ার সময় অনেক বেশি আরামদায়ক যাত্রা অনুভব করতে পারবেন। বিশেষত ব্রিজ বা পয়েন্ট বা ক্রসিংয়ের ওপর দিয়ে যাওয়ার সময়।

এছাড়া এই কম্পোজিট স্লিপার বসানো হলে তা রেলের খরচও কমাবে। এখন যে স্লিপার রয়েছে তার রক্ষণাবেক্ষণে যা খরচ হয় তার চেয়ে কম খরচ হবে কম্পোজিট স্লিপারের ক্ষেত্রে।

এ তো গেল স্লিপারের উন্নয়ন। এর সঙ্গে রেললাইনের দিকে আরও যত্ন বাড়াচ্ছে রেল। রেলের যে ইন্সপেকশন ভেহিকল বা পরীক্ষা পরিদর্শন যানগুলি রয়েছে তাতে এআই নির্ভর গ্রাউন্ড পেনিট্রেশন রাডার ডিভাইস লাগানো হবে। যা রেললাইন খতিয়ে দেখবে।

সামান্যতম সমস্যা থাকলেও এতে তা ধরা পড়ে যাবে। এছাড়া ম্যাগনেটিক পার্টিকল টেস্টিং সুবিধাও যুক্ত করবে। যা রেললাইনের ওয়েল্ডিং কতটা ভাল অবস্থায় রয়েছে, তাতে সামান্যও কোনও সমস্যা আছে কিনা পরীক্ষা করে জানিয়ে দেবে। রেলমন্ত্রকের তরফে নেওয়া এইসব পদক্ষেপ আখেরে যাত্রীদের আরামদায়ক ও সুরক্ষিত যাত্রাই উপহার দিতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কন্যা রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

তুলা রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

বৃশ্চিক রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

ধনু রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

মকর রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 11, 2026