National

পদ্মফুলের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে রইল এক ব্যক্তি

যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে থাকা এক ব্যক্তিকে ডুবুরি নামিয়ে তুলে আনা হল।

তখন ভোর প্রায় ৫টা বাজে। মধ্যপ্রদেশের জব্বলপুর ডিভিশনের সিহোরা স্টেশনে একটি কামরা থেকে এক ব্যক্তি নেমে আসে। তাকে দেখে সন্দেহ হয় কর্মরত আরপিএফ কর্মীদের। তাঁরা ওই ব্যক্তিকে তাড়া করেন।

আরপিএফ পিছনে আসছে দেখে ওই ব্যক্তি পালাতে শুরু করে। আরপিএফ পিছু ধাওয়া করে। এমন করে ছুটতে ছুটতে একসময় ওই ব্যক্তি স্থানীয় একটি বাজারের পানাপুকুরে ঝাঁপ দেয়।

আরপিএফ কর্মীরা পুকুর ঘিরে নেন। কিন্তু ওই ব্যক্তির আর ওঠার নাম নেই। মিনিট নয় ঘণ্টার পর ঘণ্টা কাটতে থাকে। জলের তলায় কতক্ষণ আর একজন এভাবে ডুব দিয়ে থাকতে পারে! ঘণ্টা পার করা অসম্ভব।

এভাবে ৫ ঘণ্টা কেটে গেলে অগত্যা স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে পানাপুকুরটিতে ডুবুরি নামানো হয়। তাঁরা জলের তলা থেকে তুলে আনেন ওই ব্যক্তিকে।

কীভাবে সে ওই জলের তলায় এভাবে ৫ ঘণ্টা কাটিয়ে দিল? উত্তর খুঁজতে গিয়ে অবাক হয়ে যান সকলে। জানা যায় ওই ব্যক্তি একটি পদ্মের ডাঁটি কাজে লাগিয়ে জলের তলায় লুকিয়ে থেকে শ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছিল।

তাই ৫ ঘণ্টা কেন আরও বেশি সময়ও সে জলের তলায় অনায়াসেই কাটাতে পারত। পদ্মের ডাঁটির মাঝখানটা ফাঁপা। তাই তার একটা দিক যদি জলের ওপরে থাকে তাহলে জলের তলায় থাকা অন্য প্রান্তে মুখ রেখে শ্বাস প্রশ্বাস চালিয়ে যাওয়া ওই ব্যক্তির পক্ষে খুব অসুবিধার ছিলনা।

ওই ব্যক্তি ট্রেনে ধনী মহিলা বা বয়স্কদের থেকে জিনিসপত্র লুকিয়ে নিয়ে পালাত। তাই তার খোঁজ চলছিল বহুদিন ধরে। অবশেষে তার নাগাল পেল আরপিএফ।

News Desk

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…

April 9, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

কর্কট রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

সিংহ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026