National

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী ঘুরে দেখলেন সেই নতুন চেহারার কামরা।

অমৃত ভারত ট্রেনের কামরা এবার বদলে যেতে চলেছে। সেখানে এমন অনেক কিছু যুক্ত হচ্ছে যা তাক লাগিয়ে দিতে পারে। যাত্রীদের যাত্রাকে আরও সুন্দর করে তুলতে ও আধুনিক কামরা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে এই ব্যবস্থার পথে হাঁটছে রেল।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার ঘুরে দেখলেন নতুন চেহারার কামরা। অমৃত ভারত ট্রেনে এসি কামরা থাকেনা। থাকে স্লিপার ও সাধারণ শ্রেণি। সংরক্ষিত এবং অসংরক্ষিত, ২ ধরনের কামরাই থাকে এই ট্রেনে। যা সাধারণ মানুষকে সাধ্যের মধ্যে টিকিট কেটে দূরপাল্লার যাত্রা উপহার দেয়।

দেশের আমজনতার কাছে এই অমৃত ভারত ট্রেনের চাহিদা স্বভাবতই নজরকাড়া। এবার সেই যাত্রীদের একটা দারুণ সফর উপহার দিতে কামরার খোলনলচে বদলে ফেলার পথে হাঁটল রেল।

আলাদা আলাদা কামরায় রংয়ের বাহার নজর কাড়বে। কামরা সাজবে পিভিসি মেঝে, রেক্সিন মোড়া সিট, পর্দায়। তাছাড়া টয়লেটের চেহারাও বদলে ফেলা হয়েছে। চেনা টয়লেট এবার নতুন কামরায় অচেনা লাগবে। এতটাই সাজানো হচ্ছে।

নজর রাখা হয়েছে সুরক্ষার দিকেও। অমৃত ভারত ট্রেনের নতুন কামরাগুলি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাতে আগুন লাগবেনা। এগুলি আগুনে প্রায় পুড়বে না বললেই চলে। তাও আবার বিদেশি মানের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে।

এমনভাবেই কামরাগুলি তৈরি করা হচ্ছে যাতে তা টেকসই হয়। বহুদিন পর্যন্ত কামরাগুলিকে স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। রেলমন্ত্রী নিজেও এই কামরা সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *