ফাইল : ভারতীয় রেল, ছবি - আইএএনএস
রেলে যাত্রীদের ভ্রমণকালে যাতে তাঁরা সুরক্ষিত থাকেন সেটা যেমন রেলকেই নিশ্চিত করতে হয়, তেমনই ট্রেনের যাতে দুর্ঘটনা না ঘটে সেটাও নিশ্চিত করে যাত্রীদের যাত্রাকে সুখের করতে হয় রেলকেই। ট্রেনের সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় রেলের কবচ প্রকল্প নিয়ে রেল আধিকারিকরা অনেকটাই আশাবাদী।
সেই স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা কবচ-এর সাফল্য নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়া প্রয়োজন। কবচের প্রয়োজনে সেই যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ১ হাজার ৯২৯ রুট কিলোমিটার জুড়ে অপটিক্যাল ফাইবার ফেলতে চলেছে ভারতীয় রেল। এজন্য ৩৯৮.৩৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
প্রসঙ্গত কবচ হল ভারতীয় প্রযুক্তিতে তৈরি এমন এক ব্যবস্থা যাতে ২টি ট্রেনের সংঘর্ষ এড়ানো যায়। যদি ট্রেন চালক সিগনাল নাও দেখতে পান বা ২টি ট্রেন কোনও কারণে একই লাইনে এসে পড়ে তাহলে এই কবচ প্রযুক্তি নিজে থেকেই ব্রেক কষার কাজ করতে পারবে। যা আখেরে ট্রেন দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে।
আপাতত পশ্চিম রেলের আমেদাবাদ ও রতলাম ডিভিশনে এই অপটিক্যাল ফাইবার ফেলার কাজ হবে। আমেদাবাদ ডিভিশনের ১ হাজার ৪৫৬ রুট কিলোমিটার জুড়ে অপটিক্যাল ফাইবার পাতা হবে। অন্যদিকে রতলামের ৪৭৩ রুট কিলোমিটারে বসবে এই অপটিক্যাল ফাইবার। যা যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করবে।
এই অপটিক্যাল ফাইবার সিগনালিং ব্যবস্থাকে আরও মজবুত করবে। এছাড়া যোগাযোগ পরিকাঠামো উন্নত করে তথ্য আদানপ্রদানকেও অনেক বেশি শক্তিশালী করতে পারবে রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…