ফাইল : ভারতীয় রেলের প্রয়াগরাজ স্টেশন, ছবি - আইএএনএস
রেলস্টেশনে মহিলাদের এক বড় সমস্যা টয়লেট বা শৌচালয়। স্টেশনে যে শৌচাগার থাকে তা অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যকর হয়না। অপরিস্কার হয়। যেখানে শৌচকর্ম করলে অনেক সময় নানা সমস্যা হতে পারে।
কিন্তু স্টেশনে থাকাকালীন একজন মহিলার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়তেই পারে। সেক্ষেত্রে তাঁরা যাতে তাঁদের আত্মসম্মান বজায় রেখে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শৌচাগার পেতে পারেন সে ব্যবস্থার পথে হাঁটল রেল ও উত্তরপ্রদেশ সরকার। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হল মহিলাদের সুরক্ষাতেও।
উত্তরপ্রদেশের ৬৪০টি স্টেশনে ১ হাজার ৬৮০টি টয়লেট তৈরি করা হচ্ছে এই যৌথ উদ্যোগে। প্রতিটি টয়লেট কেবল মহিলাদের জন্য তৈরি করা হচ্ছে। স্টেশনে উপস্থিত মহিলারা কেবল সেই টয়লেট ব্যবহার করতে পারবেন।
এই প্রকল্পে মোট ৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম ধাপে ১৫ কোটি টাকা খরচ করে শৌচাগারগুলি তৈরি শুরু হচ্ছে। এগুলি যে যে স্টেশনে তৈরি হবে সেখানে মহিলাদের আর শৌচাগার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ থাকবেনা। তাঁরা স্টেশনেও পরিস্কার ও সুরক্ষিত টয়লেট পাবেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অপর্ণা যাদব। তিনি মনে করেন, এতে মহিলারা যেমন সুস্থ সুরক্ষিত টয়লেট পাবেন, তেমনই তাঁরা স্টেশনে আত্মসম্মান, আত্মমর্যাদা বজায় রেখে শৌচাগার ব্যবহার করতে পারবেন।
যে স্টেশনগুলিতে মহিলাদের জন্য এই আধুনিক টয়লেট তৈরি করা হচ্ছে তার মধ্যে রয়েছে লখনউ, মোরাদাবাদ, বারাণসী, আগ্রা, ঝাঁসি, প্রয়াগরাজের মত ৬৪০টি স্টেশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…