National

বাইরে এ কি অবস্থা, ভয়ে ট্রেনের টয়লেটে আটকে রইলেন মহিলা যাত্রী

ট্রেনে তিনি একাই সফর করছিলেন। গিয়েছিলেন টয়লেটে। কিন্তু দরজা খুলে বার হতে গিয়ে যা দেখেন তারপর তিনি নিজেকে টয়লেটেই বন্দি করে রাখেন। খবর দেন হেল্পলাইনে।

ট্রেনের টয়লেটে যাওয়া। সেখান থেকে বেরিয়ে আবার নিজের সিটে পৌঁছনো। এর মাঝে টয়লেটের সামনের অংশ, ট্রেনের গেটের সামনের অংশ এবং শেষে সিটে পৌঁছনোর জন্য কামরার যে টুকু করিডর পার করতে হয়।

এক মহিলা একাই সফর করছিলেন ট্রেনে। তিনি টয়লেটে গিয়েছিলেন। এর মধ্যে ট্রেনটি বিহারের কাটিহার জংশন স্টেশনে গিয়ে দাঁড়ায়। সে সময় তিনি টয়লেটের বাইরে জোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলেন। দেখছিলেন তাঁর দরজায় ধাক্কা পড়ছে।

যেন দরজার ছিটকিনিটা ভেঙে যাবে। তিনি দরজা খুলে একবার বার হওয়ার চেষ্টাও করেন। কিন্তু একটু ফাঁক করতেই দেখেন বাইরে থিকথিক করছে পুরুষের ভিড়। বিভিন্ন বয়সের পুরুষ এমনই ঠাসাঠাসি করছেন টয়লেটের সামনে।

মহিলা জানান তিনি আর ঝুঁকি নিতে পারেননি। টয়লেটের দরজা বন্ধ করে ভিতরেই নিজেকে বন্দি করে ফেলেন। তিনি জানান টয়লেট থেকে ওর মধ্যে দিয়ে সিটে ফেরা অসম্ভব ছিল। তাছাড়া তাঁর টয়লেটের দরজায় অতজন পুরুষের চাপ দেখে নিজের সুরক্ষা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

ফলে নিজেকে টয়লেটেই বন্দি করে তিনি রেল পুলিশের হেল্পলাইনে ফোন করেন। অবশেষে রেল পুলিশ এসে তাঁকে টয়লেট থেকে উদ্ধার করে। নিজের এই অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন ওই মহিলা। সেই সঙ্গে টয়লেটের মধ্যে থাকাকালীন দরজায় কীভাবে ধাক্কা পড়ছিল সে ছবিও ভাগ করেন তিনি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026