ভারতীয় রেলে দায়িত্বজ্ঞানহীন সফর, ছবি – সৌজন্যে – এক্স – @RailMinIndia
ট্রেনে সফরকালে যাত্রীরা এমন অনেক কিছুই করেন যা করাটা অন্য যাত্রীদের জন্য বা রেলের সুরক্ষার জন্য মোটেও কাম্য নয়। যাত্রীদের তাই নানা সময় রেলের তরফে বোঝানোর চেষ্টা হয়। সেই বোঝানোটা রেল এমনভাবে করার চেষ্টা করে যাতে সব ধরনের যাত্রীকে সেই বার্তা ছুঁয়ে যেতে পারে।
আর তা তখনই সম্ভব যখন তা খুব সহজ সরল চেনা ভঙ্গিতে হবে। সেই রাস্তায় হেঁটে এবার ভারতীয় রেলের তরফে ট্রেনের দরজায় একটি কাজ না করার জন্য যাত্রীদের বোঝানোর চেষ্টা হল।
রেলের তরফে এজন্য সোশ্যাল সাইটে একটি মিম ব্যবহার করা হয়েছে। যেখানে দেখা গেছে এটি ট্রেনের কামরার দরজার সামনে কার্যত দরজা আটকে ২ জন বসে আছেন।
সেই ছবির ওপরে লেখা ট্রেন মে বেঠনে কা তরিকা, আর নিচে লেখা ক্যাজুয়াল হ্যায়। যার বাংলা করলে দাঁড়ায় ট্রেনে বসার ধরনটা ক্যাজুয়াল। মানে এটা ঠিক মানাচ্ছে না।
সহজ কথায় ট্রেনের দরজায় বসতে মানা করা হয়েছে। কিন্তু সেটা ট্রেনের দরজায় বসবেন না একথা না বলে একটু মজা করে কথাটা বলা হয়েছে। যাতে তা সকলের নজর কাড়ে।
আর নজর কাড়লে সকলেই বিষয়টি নিয়ে ভাববেন, তা নিয়ে চর্চা করবেন। ফলে রেলের বার্তা ছড়িয়ে পড়তে সময় নেবে না। ভারতীয় রেলের সেই উদ্দেশ্য সফলও হয়েছে। ভারতীয় রেলের এক্স হ্যান্ডলে দেওয়া এই মিম হুহু করে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…