ভারতীয় রেল, ফাইল ছবি
ট্রেনটি স্টেশনে আসার কথা ছিল দুপুর সওয়া ১টায়। কিন্তু এক যাত্রী স্টেশনে এসে জানতে পারলেন ট্রেনটি তখনই ৯ ঘণ্টা দেরিতে চলছে। তিনি হিসাব কষে দেখলেন ট্রেনটি পৌঁছতে রাত হয়ে যাবে। তাঁর হিসাব করা ছিল যে এই ট্রেনটি ধরে তিনি কানপুর থেকে ঝাঁসি পৌঁছবেন সন্ধের আগে।
তারপর সন্ধেয় ঝাঁসি স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ধরবেন। ট্রেন লেট শুনে তিনি বুঝতে পারলেন রাজধানী ধরতে হলে এই ট্রেনটির অপেক্ষা করলে চলবে না।
এদিকে ঝাঁসি থেকে রাত সওয়া ৮টায় তাঁর রাজধানীর টিকিট আগেই কাটা রয়েছে। তিনি কানপুর থেকে ঝাঁসি পৌঁছনোর জন্য যে ট্রেনে তৎকালে দেড় হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন সেটি ৯ ঘণ্টা লেট।
সময় নষ্ট না করে ওই ব্যক্তি রাজধানী ধরার জন্য কানপুর থেকে ঝাঁসি যাওয়ার জন্য একটি ইন্টার স্টেট ক্যাব বুক করেন। সেই ক্যাব ভাড়া নেয় সাড়ে ৪ হাজার টাকা।
ওই ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন ৯ ঘণ্টা ট্রেন লেটের কারণে তাঁর ৬ হাজার টাকা গচ্ছা গেল। এক তো তিনি তৎকালে দেড় হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। সে ট্রেনে তাঁর সফর করা সম্ভব হল না।
আবার ট্রেনটি পেলে তাঁর সাড়ে ৪ হাজার টাকা খরচ করে ক্যাবও বুক করতে হতনা। সব মিলিয়ে ৬ হাজার টাকা বেরিয়ে গেল ট্রেন লেট থাকার কারণে।
প্রসঙ্গত উত্তর ভারত জুড়ে গাঢ় কুয়াশার কারণে বহু ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছতে পারছেনা। অধিকাংশ ট্রেনই লেট করছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…