Feature

ট্রেনে সর্বোচ্চ কত ওজনের লাগেজ নেওয়া যায়, নিয়মটা জেনে রাখা ভাল

বিমানে যাত্রার সময় মালপত্রের ওজন বাঁধা আছে। তার বেশি হলে বাড়তি অর্থ প্রদান করতে হয়। ট্রেনেও কিন্তু একই নিয়ম। এখানে বিনামূল্যে লাগেজ নিয়ে যাওয়ার ওজন বাঁধা।

অনেকেই জানেন যে বিমানে যাত্রা করতে গেলে যাত্রী পিছু একটি নির্দিষ্ট ওজন বাঁধা থাকে। ভারতে বিভিন্ন বিমান সংস্থার নির্দিষ্ট করা ওজনের বেশি একজন যাত্রীর লাগেজের ওজন হলে তাঁকে বাড়তি অর্থ প্রদান করতে হয়। ঠিক তেমনই ট্রেনে সফরের সময় অনেকেরই ধারনা যত ওজনই হোক তা নিয়ে সফর করা যায়। তা কিন্তু সঠিক নয়।

ট্রেনে সফরের সময়ও একটি নির্দিষ্ট ওজন পর্যন্ত লাগেজ নিয়ে বিনামূল্যে সফর করা যায়। তবে সেই ওজন যাত্রী কোন ধরনের কামরায় সফর করছেন তার ওপর নির্ভর করে।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী একজন যাত্রী যদি প্রথম শ্রেণিতে সফর করেন তাহলে তিনি ৭০ কেজি মালপত্র বিনামূল্যে নিয়ে যেতে পারেন। কেউ যদি এসি ২ টিয়ারে যাত্রা করেন তাহলে তিনি ৫০ কেজি লাগেজ বিনামূল্যে নিয়ে যাওয়ার যোগ্য।

আবার যদি কেউ এসি থ্রি টিয়ার, এসি চেয়ার কার বা স্লিপার ক্লাসে যাত্রা করেন তাহলে তিনি সর্বোচ্চ ৪০ কেজি মাল বিনামূল্যে নিয়ে যেতে পারেন।

দ্বিতীয় শ্রেণির জন্য যাত্রীর মাথাপিছু বিনামূল্যে মালপত্র নিয়ে যাওয়া বাঁধা ৩৫ কেজিতে।

বিনামূল্যে সর্বোচ্চ ওজনের মালপত্র সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রেণি ভিত্তিক সফরের যে তালিকা রয়েছে তার চেয়ে বেশি ওজনের মালপত্র নিয়ে সফর করলে যাত্রীকে জরিমানার মুখে পড়তে হতেই পারে। সুতরাং ট্রেনও কিন্তু বিনামূল্যে লাগেজ নিয়ে যাওয়ার ওজন নির্দিষ্ট রয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026