Entertainment

দেশের এই রেলস্টেশনেই হয় অধিকাংশ সিনেমার শ্যুটিং

দেশে এমন একটি রেলস্টেশন রয়েছে যেখানে সিনেমা বা ওয়েব সিরিজের শ্যুটিং হয় হামেশাই। সিনেমার শ্যুটিংয়ের জন্যই বিখ্যাত এই স্টেশন।

বিভিন্ন সিনেমায় স্টেশনের দৃশ্য দেখা যায়। সেখানে নানা কাণ্ডকারখানা চোখের পলক না ফেলেই দেখেন দর্শকেরা। রেলস্টেশনের টানটান এমন দৃশ্যের শ্যুটিংয়ের জন্য স্টেশনের দরকার পড়ে। দেশে এমন একটি স্টেশন রয়েছে যা বিখ্যাতই শ্যুটিং স্পট হিসাবে।

পরিচালকদের স্টেশনের দৃশ্য শ্যুট করার হলেই এই স্টেশনের কথা মনে পড়ে। আর তার হাত ধরে স্টেশনটি উপরি আয় করে স্টেশনে শ্যুটিং বাবদ ভাড়া নিয়ে।

পুরনো লখনউয়ের সিটি স্টেশন হল সেই স্টেশন যেখানে হালফিলের বরেলি কি বরফি থেকে জাবারিয়া জোড়ি, ছোটে নবাব, পতি পত্নী পত্নী অউর ও, ১৪ ফেরে, ইন্সপেক্টর অবিনাশ, কঞ্জুস মক্ষিচুস, উমেশ ক্রনিকল, সিঙ্গল সালমা সহ নানা সিনেমার শ্যুটিং হয়েছে। ব্রিদ সিজন ২, ম্যানফোর্ডগঞ্জ সহ নানা ওয়েব সিরিজের শ্যুটিংও হয়েছে এখানেই।

এই স্টেশনের যেহেতু শ্যুটিংয়ের জন্য এত চাহিদা, তাই স্টেশনটিকে আরও সুন্দর করে সাজানোয় হাত দেওয়া হয়েছে। মোটা টাকা খরচ করে এই মেরামতি ও সৌন্দর্যায়নের কাজ হবে।

ধাপে ধাপে এই কাজ হবে। যার মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে। স্টেশনটিকে সাজানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও জায়গা পাবে নানা শিল্পকীর্তিতে। সেইসঙ্গে স্টেশন জুড়ে আলো বদলে নতুন করে আলো লাগানো হবে।

প্রসঙ্গত গত অর্থবর্ষে মাত্র ২টি সিনেমার শ্যুটিং বাবদ স্টেশন ৯ লক্ষ টাকা আয় করেছে। এছাড়া এই স্টেশনে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রীর পা পড়ে। তাঁরা আসেন ট্রেন ধরতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026