Feature

ট্রেনের কামরার রং লাল, নীল বা সবুজ হয় কেন, পার্থক্যটা কোথায়

এ দেশে ট্রেনের লাল রংয়ের কামরা দেখা যায়, নীল রংয়ের কামরা দেখা যায়, আবার সবুজ রংয়ের কামরাও দেখা যায়। এই রংয়ের ফারাক কেন? পিছনে কারণ রয়েছে।

রেলের পরিষেবা দেশ জুড়ে ছড়িয়ে আছে জালের মত। যা দেশের বিভিন্ন প্রান্তকে জুড়ছে। মানুষকে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। এই ভারতীয় রেলে সফর করার সময় একটা বিষয় নজর কাড়ে। কোনও ট্রেনের কামরা নীল হয়। কোনওটার রং লাল হয়। আবার কোনওটার সবুজ হয়। কেন এমনটা হয়। এর পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে।

নীল যে কামরা হয় তা মূলত তৈরি হয় লোহা দিয়ে। কামরা তৈরি করতে যে ধাতু ব্যবহার হয় তা লোহা। এই কামরায় এয়ার ব্রেক থাকে।

নীল কামরাগুলি ৭০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটে যেতে সমর্থ। সাধারণভাবে মেল, এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনগুলিতে এই কামরা থাকে। যার রং হয় নীল। দেশজুড়ে এই নীল কামরার ট্রেনই সবচেয়ে বেশি দেখা যায়।

এবার আসা যাক লাল কামরার কথায়। লাল কামরার ট্রেন সংখ্যায় কম হলেও নজরে পড়েনা এমনটা নয়। কিছু কামরা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। লোহার কামরার তুলনায় এই কামরা হাল্কা হয় তাতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ধাতুর কারণে।

এই কামরার রং হয় লাল। যা থাকা মানে ওই ট্রেন ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে। পারবে কারণ এই ট্রেনের কামরাগুলি হাল্কা হয়। রাজধানী, শতাব্দীর মত ট্রেনের কামরার রং লাল হয়ে থাকে।

ভারতে সবুজ কামরার ট্রেনও নজরে পড়ে। সংখ্যায় কম হলেও তা দেখা যায়। এই ট্রেনগুলি সাধারণত গরিব রথ এক্সপ্রেস নামে পরিচিত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026