Feature

দেশের সবচেয়ে আস্তে চলা ট্রেনের গতি কত, কোথায় চলে এই ট্রেন

দেশে এখন বুলেট ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে। সেখানেই এই বিশাল রেল পরিবহণে সবচেয়ে আস্তে চলা গাড়িও রয়েছে। যা যাত্রী নিয়ে চলেছে অতি ধীর গতিতে।

দেশে এখন ট্রেনের গতি বাড়ানোর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। বুলেট ট্রেন আনার উদ্যোগ শুরু হয়ে গেছে। সেখানে এই দেশেই এমন একটি ট্রেন যাত্রী নিয়ে যাতায়াত করছে যা দেশের সবচেয়ে আস্তে চলা রেলগাড়ি।

ট্রেনটির গতি শুনলে অনেকেই আঁতকে উঠতে পারেন। গতি ৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। ট্রেনটির রুট ৪৬ কিলোমিটারের। যেখানে পৌঁছতে তার সময় লাগে ৫ ঘণ্টা। এ ট্রেন কিন্তু দিব্যি যাত্রীদের নিয়ে এগিয়ে চলেছে। আর তাতে চড়া নিয়ে কারও কোনও অভিযোগও নেই।

অনেকের মনে হতে পারে দার্জিলিংয়ের টয় ট্রেন। কিন্তু তা সঠিক নয়। ভারতের সবচেয়ে আস্তে চলা ট্রেনটি চলে তামিলনাড়ুর মেত্তুপালায়াম থেকে উটি পর্যন্ত। আবার ফেরে উটি থেকে মেত্তুপালায়ামে।

এই পুরো যাত্রাপথই হল পাহাড়ি। পাহাড়ের দুর্গম পথ ধরে এই নীলগিরি প্যাসেঞ্জার নামে ট্রেনটি যাত্রী নিয়ে এগিয়ে চলে গন্তব্যের দিকে।

ফলে এখানে গতি বাড়ানো মানেই বিপদ। পাহাড়ে চড়ে এই ট্রেনটি। আবার পাহাড় থেকে নেমে আসে। ২ ধারে খাদ রয়েছে। ফলে এই ট্রেনের গতি বাড়ানো ঝুঁকির।

নীলগিরি প্যাসেঞ্জার, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনের কামরাগুলি কাঠের তৈরি। এটি সকালে উটি যায়। আবার ওই ট্রেনই ফেরার সময় উটি থেকে যাত্রী নিয়ে বিকেলে মেত্তুপালায়াম পৌঁছয়।

হিসাব বলছে ভারতের দ্রুতগামী ট্রেনের চেয়ে ১৬ গুন কম গতিতে ছোটে এই নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনটি। যা কেবল একটি ট্রেন নয়, ইতিহাসও বটে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026