National

ব্যস্ত সময়ে ভেঙে পড়ল স্টেশনের ভিড়ে ঠাসা ফুট ওভারব্রিজ

ব্যস্ত সময়ে একেবারে হুলস্থূল কাণ্ড। প্রায় সব স্টেশনেই ২টি প্ল্যাটফর্মের মধ্যে আনাগোনার জন্য ফুট ওভারব্রিজ থাকে। ট্রেন লাইনের মাথা দিয়ে সেই ব্রিজ ধরেই অন্য প্ল্যাটফর্মে পৌঁছে যান যাত্রীরা। ফলে ফুট ওভারব্রিজে সারাদিনই যথেষ্ট চাপ থাকে। আর অফিস টাইমে তো কথাই নেই। বৃহস্পতিবার সকাল তখন ৯টা ১০। ভিড়ে থিকথিক করছে স্টেশনে। আর ঠিক তখনই ভিড়ের চাপে ভেড়ে পড়ে ফুট ব্রিজের একাংশ।

ভোপাল যথেষ্ট ব্যস্ত রেল স্টেশন। সেখানেই একটি ফুট ব্রিজ ধরে তখন অফিস টাইমে প্ল্যাটফর্ম বদল করছিলেন যাত্রীরা। ঠিক সেই সময় ফুট ব্রিজটির একটি অংশ পায়ের তলা থেকে খসে যায়। ওই বড় অংশের ওপর দিয়ে যে যাত্রীরা হেঁটে যাচ্ছিলেন তাঁদের কিছু বুঝে ওঠার আগেই তাঁরা নিচে পড়ে যান। এই ঘটনায় ৯ জন যাত্রী গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি বেশ কয়েকজনের হাল্কা চোট লেগেছে।

ওই ফুট ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি। তারপর থেকে সেটি মানুষের ভার নিয়ে আসছে। ফলে বহু বছরে তা জীর্ণ হয়েছিল। যাত্রীরা তাই এই ঘটনার জন্য রেলের দিকেই আঙুল তুলেছেন। ক্ষুব্ধ যাত্রীদের দাবি, রেলের অনেক আগেই এই ফুট ব্রিজটি মেরামতির ব্যবস্থা করা উচিত ছিল। এই ঘটনার জেরে রেল চলাচলেও বেশ কিছুটা বিঘ্ন ঘটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026