National

স্টেশনে চুরি চক্র, মহিলা গ্যাং ধরল পুলিশ

স্টেশন হোক বা অন্য কোথাও। সাধারণত কোনও মহিলাকে কেউ প্রথমেই সন্দেহ করেনা। বরং তুলনায় অচেনা পুরুষ হলে সন্দেহ অনেক বেশি হয়। আর সেই সুযোগটাই কাজে লাগাত ৫ জনের একটি মহিলা গ্যাং। যাদের একজন আবার কোলে দুধের শিশু নিয়ে ঘুরত। যাতে তার দিকে কোনওভাবেই সন্দেহ না যায়। তারপর স্টেশনের চলমান সিঁড়িতে বা হেঁটে যাওয়ার সময় যাত্রীকে ক্রমশ ঘিরতে থাকত তারা। শিশু কোলে মেয়েটি থাকত সামনে। তারপর ওই যাত্রীর কাছ থেকে মালপত্র লুঠ করে নিয়ে চম্পট দিত তারা।

গত বুধবার দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে এক মহিলা যাত্রী জিআরপি-তে একটি ই-এফআইআর দায়ের করেন। সেখানে তিনি দাবি করেন তাঁর সঙ্গে থাকা লাগেজে ৫ লক্ষ টাকার সোনার গয়না ছিল। যা লুঠ হয়েছে স্টেশন চত্বর থেকেই। জিআরপি এই অভিযোগ পাওয়ার পরই আরপিএফ-এর একটি দলকে সঙ্গে করে একটি যৌথ তদন্তকারী দল তৈরি করে। শুরু হয় তদন্ত।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং পুরনো রেকর্ড খতিয়ে দেখে শনিবারই গ্যাংটিকে চিহ্নিত করে ফেলে জিআরপি ও আরপিএফ-এর যৌথ দল। ওই মহিলা গ্যাংয়ের ৩ জনকে গ্রেফতারও করে তারা। তবে ২ জনকে এখনও ধরে উঠতে পারেনি। এই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে তারা একাজ কবে থেকে চালাচ্ছে তার খোঁজ নিচ্ছে পুলিশ। শুধু এক হজরত নিজামুদ্দিন স্টেশনেই চলতি বছরে এই নিয়ে ৯টি চুরির ঘটনার কিনারা করল রেল পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026