ফাইল : ওড়িশার ভুবনেশ্বরে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়বৃষ্টি, ছবি - আইএএনএস
২ মে, বৃহস্পতিবার বাতিল হয়ে যাচ্ছে পুরীগামী সব ট্রেন। হাওড়া থেকে পুরীর সব ট্রেন বাতিল হচ্ছে। বাতিল হচ্ছে ভুবনেশ্বরগামী ট্রেনও। এছাড়া বাতিল হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস।
এছাড়া বেঙ্গালুরু, সেকেন্দরাবাদ, চেন্নাই থেকে কলকাতাগামী অন্য ট্রেনও বাতিল করা হয়েছে। বুধবার থেকেই একের পর এক ট্রেন বাতিল করার কথা ঘোষণা করছে রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৭৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এভাবে একসঙ্গে এত ট্রেন বাতিলের ঘটনা বড় একটা শোনা যায়না।
অতি ভয়ংকর সাইক্লোন ‘ফণী’ ক্রমশ এগিয়ে আসছে স্থলভাগের দিকে। আর যত এগোচ্ছে ততই আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। গোটা করমণ্ডল উপকূল জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।
ট্রেনে সফররত যাত্রীরা যাতে আতান্তরে না পড়েন সেকথা মাথায় রেখেই ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। পুরী মানেই পর্যটকের ভিড়। সেকথা মাথায় রেখে কলকাতা থেকে পুরী যাওয়ার সব ট্রেন ২ মে বাতিল করেছে রেল।
ফণীর কথা মাথায় রেখে যেভাবে আগাম সতর্কতা শুরু হয়েছে তা তারিফযোগ্য। উপকূলবর্তী রাজ্যগুলির সরকারও সবরকম ব্যবস্থাগ্রহণ শুরু করেছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের ওপর ফণীর প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…