সিকিমে উদ্ধারকাজে ভারতীয় সেনা, ছবি - আইএএনএস
উত্তর সিকিমের লাচেন চুংথাং রোড। পাহাড়ি দুর্গম পথ। সেখান দিয়ে পর্যটকদের যাতায়াত চলছিল। হচ্ছিল প্রবল তুষারপাতও। ভারত চিন সীমান্তের কাছে এই পথের ওপর এরমধ্যই শুরু হয় ধস নামা। একাধিক ধস নামে এখানে। হারিয়ে যায় পথ। আটকে পড়েন সহস্রাধিক পর্যটক।
এমনকি স্থানীয় মানুষরাও আতান্তরে পড়ে যান। ভারতীয় সেনা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। প্রতিকূল আবহাওয়া। দুর্গম পাহাড়ি অবস্থান। তারমধ্যেই শুরু হয় অপারেশন হিম সেতু।
যেখানে রাস্তা হারিয়ে গিয়েছিল সেখানে অস্থায়ী পথ তৈরি করা হয়। যাতে মানুষজন সেই অংশ পার করতে পারেন। ব্রিজের মত রাস্তা করে মানুষকে সেখান থেকে উদ্ধার করা শুরু হয়।
৪৮ ঘণ্টা ধরে চলে এই উদ্ধারকাজ। ২ দিনের চেষ্টায় ভারতীয় সেনা ১ হাজার ৩২১ জন পর্যটক এবং ৮৪ জন স্থানীয় মানুষকে উদ্ধার করে। সকলকে উদ্ধারের পর এখন ওই পথকে ফের যান চলাচলের যোগ্য করে তোলার চেষ্টা করছে সেনা।
সেই সঙ্গে পর্যটকদের আটকে পড়া গাড়িগুলিকে সেনার গাড়ি দিয়ে টেনে নিয়ে আসার কাজ চলছে। লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত ভারতীয় সেনার এই উদ্ধারকাজের সাফল্য সম্বন্ধে জানান।
এদিকে যাঁদের উদ্ধার করা হয় তাঁরা মানসিক ও শারীরিক দিক থেকে স্বাভাবিকভাবেই খুব সুস্থ ছিলেননা। তাঁদের জন্য খাবার, জল, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সবই করা হয় সেনার তরফ থেকে।
ফেরার আগে তাঁদের একটি অস্থায়ী জায়গায় থাকার ব্যবস্থাও করা হয়। এমন ভয়ংকর প্রতিকূল পরিস্থিতিতে জীবন সংশয় থেকে উদ্ধার পাওয়ার পর খুশি পর্যটক থেকে স্থানীয় মানুষ সকলেই। ভারতীয় সেনাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। তাঁদের দিকে এগিয়ে আসছে একটি রোবট। রোবটের পরনে রয়েছে…