National

১০০ ঘণ্টার মধ্যে কাশ্মীরে খতম জইশের সব মাথা, দাবি সেনার

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার ১০০ ঘণ্টার মধ্যেই কাশ্মীরে লুকিয়ে থাকা সব জইশ-ই-মহম্মদ মাথাকে গুলি করে মারা হয়েছে। এমনই দাবি করলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিলোঁ। এদিন তিনি জানান, পাকিস্তানের মদতপুষ্ট ও আইএসআই দ্বারা পরিচালিত জইশ-ই-মহম্মদের কাশ্মীরে লুকিয়ে থাকা নেতাদের খতম করতে সমর্থ হয়েছে ভারতীয় সেনা। বাদামিবাগ ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনে ধিলোঁ একথা জানান।

প্রসঙ্গত গত রবিবার রাত থেকে শুরু করে সোমবার সন্ধে পর্যন্ত পুলওয়ামার পিঙ্গলেনা গ্রামে জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর লড়াই চলে। সেখানেই ৩ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। যারমধ্যে কামরান ও গাজি ওমর নামে ২ পাক নাগরিক রয়েছে। কামরান আবার পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড বলেও মনে করা হচ্ছে।

তবে পুলওয়ামায় কনভয়ে হামলার ঘটনায় কোনও সুরক্ষার ফাঁক দেখছেন না ধিলোঁ। বরং তাঁর দাবি সুরক্ষা কড়া আছে বলেই ১ থেকে ২ শতাংশ এমন ঘটনা ঘটছে। ১৪ ফেব্রুয়ারি ঘটনার দিন পর্যন্ত কনভয় যে রাস্তা ধরে যায় তার পাশ দিয়ে সাধারণের গাড়িকে যেতে দেওয়া হত। তারই সুযোগ নিয়েছিল জইশের ওই আত্মঘাতী জঙ্গি। ওইদিনের পর তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কন্যা রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

তুলা রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

বৃশ্চিক রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

ধনু রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মকর রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026