Sports

আত্মপ্রকাশেই প্রসিদ্ধ, ক্রুণালদের দাপট, জয় পেল ভারত

ভারত এদিন ৬৬ রানে হারাল ইংল্যান্ডকে। ডেবিউতেই ক্রুণাল পাণ্ডিয়া ও প্রসিদ্ধ কৃষ্ণ দেখিয়ে দিলেন যে তাঁরাও ভারতীয় দলে অনায়াসে জায়গা পাওয়ার যোগ্য।

পুনে : টি-২০ সিরিজে হারের পর একদিনের সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকে তাকিয়েছিল ক্রিকেট বিশ্ব। ৩ ম্যাচের সিরিজের মঙ্গলবার ছিল প্রথম ম্যাচ। টস জিতেছিল ইংল্যান্ড ভারতকে ব্যাট করতে পাঠায়।

শুরুতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ছন্দে না থাকলেও শিখর ধাওয়ান ছিলেন দাপটে। রোহিত ২৮ রানে ফেরেন। এরপর বিরাট ও শিখরের যুগলবন্দি ভারতকে বড় রানের স্বপ্ন দেখাতে শুরু করে। বিরাট ৫৬ রানে ফেরার পর শ্রেয়স খুব দ্রুত ফেরেন ৬ রান করে।

কেএল রাহুল নেমে খেলতে থাকেন। শতরান থেকে মাত্র ২ রান দূরে থাকা অবস্থায় আউট হন শিখর। রাহুল করেন ৬২ রান। ভারতীয় একদিনের দলে প্রথম জায়গা পাওয়া ক্রুণাল পাণ্ডিয়া শেষে দুরন্ত ৫৮ রানের ইনিংস খেলে খেলার শেষ পর্যন্ত নট আউট থাকেন। হার্দিক অবশ্য মাত্র ১ রানেই ফেরেন এদিন। ভারত ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রানের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

রান তাড়া করতে নেমে এদিন ইংল্যান্ডের জেসন রয় এবং জনি বেয়ারস্টো যেভাবে খেলতে থাকেন তাতে একটা সময় অনেক ক্রিকেট বোদ্ধারও মনে হচ্ছিল ইংল্যান্ডের জয় কেবল সময়ের অপেক্ষা। প্রায় ১০ রানের কাছে রান রেট ধরে রেখে খেলছিলেন ২ জনে। প্রতি ওভারেই ১টা ২টো করে চার হাঁকাচ্ছিলেন।

এই সময় ৪৬ রানে জেসন রয়কে ফিরিয়ে ইংল্যান্ডের দাপটে ভাঙন ধরিয়ে দেন ডেবিউ করা প্রসিদ্ধ কৃষ্ণ। ইংল্যান্ডের ১৩৫ রানের মাথায় প্রথম উইকেট পড়ে। তখন হয়েছে মাত্র ১৪ ওভার। কিন্তু ফের প্রসিদ্ধ কৃষ্ণর ভেল্কি কাজে লাগে। ১ রানে প্রসিদ্ধ ফেরান বেন স্টোকসকে।

ব্যক্তিগত ৯৪ রানের মাথায় ফেরেন বেয়ারস্টো। এখান থেকে ভারতের দিকে ফের ঘুরে যায় খেলা। চাপে পড়ে ইংল্যান্ড। আর তারপর থেকে নিয়মিত উইকেট পতন হতে থাকে ইংল্যান্ডের।

অধিনায়ক মর্গান ২২ রানে, জোস বাটলার ২ রানে, স্যাম বিলিংস ১৮ রানে, মইন আলি ৩০ রানে, স্যাম কুরান ১২ রানে, টম কুরান ১১ রানে, আদিল রশিদ ০ রানে ফেরেন।

ইংল্যান্ডের খেলা শেষ হয় ২৫১ রান করে। ভারত জেতে ৬৬ রানে। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ উইকেট নেন। ডেবিউ করা ক্রুণাল ১টি উইকেট নেন ও ৫৮ রান করেন। ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026