SciTech

মাটি চিরে লাল গর্ত, যা দেখছেন সত্যিটা একেবারেই তা নয়

এক ঝলক দেখলে মনে হবে মাটির ঢেলার একটা অংশ চেরা। আর তার মধ্যে লাল টকটকে কিছু একটা ঢুকে গেছে গর্তের মত। সত্যি জানলে চমকে যেতে হয়।

মাটির একটা ঢেলা মনে হওয়াটার মধ্যে খুব ভুল নেই। মাটি পাথুরে জমির ওপরই এই মাটির রংয়ের বিভিন্ন আকারের ঢেলার মত বস্তুগুলি পড়ে থাকে। এই ঢেলার মত অংশের মাঝে বড় করে চেরা। যার মধ্যেটা টকটক করছে লাল। চেরা অংশের ধার জুড়েও লাল অংশ। চেরা অংশটি যেন অনেকটা গর্তের মধ্যে ঢুকে গেছে। যার পুরোটাই লাল।

এটা দেখে অবাক লাগতে পারে। লাগাটাই স্বাভাবিক। মনে হতেই পারে এটা আসলে কি! উত্তরে একটু হেঁয়ালি করে বলা যেতেই পারে ব্রণ তাড়ানোর ওষুধ! কথাটা একদম ভুলও নয়।

এই মাটির ঢেলার মত দেখতে জিনিসটি আসলে এক ধরনের ফুল। অবশ্যই এ ফুলগাছের কোনও মূল নেই। নেই কোনও ডালপালা, পাতা। এটি এক ধরনের পরজীবী উদ্ভিদ। যা মাটির তলা থেকে জন্মায়।

এগুলি প্রধানত পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার শুকনো প্রান্তরে। এখানেই মাটির ওপর পড়ে থাকে এগুলি। যাকে স্থানীয়রা জ্যাকল ফুড বলেন। বৈজ্ঞানিক নাম হাইডনোরা আফ্রিকানা।

এই ফুল জন্ম নিতে একবছর লাগে। ফুল বললে যে সুন্দর একটি রঙিন সৃষ্টি চোখের সামনে ফুটে ওঠে এ ফুলের সে সৌন্দর্য নেই। বরং বড়ই অসুন্দর এই ফুল।

তার ওপর এর গন্ধ এতটাই খারাপ যে সহ্য করাই মুশকিল। কিন্তু এই ফুল থেকে যে ফল হয় তার কিন্তু অনেক গুণ। এটি ব্রণ কমানোর ফেস ওয়াশে পর্যন্ত ব্যবহার করা হয়।

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026