Entertainment

স্বামীকে নিয়ে হোলি খেললেন প্রিয়াঙ্কা, সঙ্গী হলেন ক্যাটরিনা, জ্যাকলিনরা

চলতি সপ্তাহেই স্বামী নিক জোনাসকে সঙ্গে করে ভারতে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর গত শুক্রবারই এক হোলি পার্টিতে দেখা গেল তাঁদের। জমিয়ে হোলি খেললেন ২ জনে। হোলি পার্টিটি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানির কন্যা ইশা আম্বানি ও তাঁর স্বামী শিল্পপতি আনন্দ পিরামল। আনন্দ ও ইশার দেওয়া এই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। সেই পার্টিতে হোলির রঙে নিজে তো রাঙলেনই, সেইসঙ্গে স্বামী নিককেও রাঙিয়ে দিলেন প্রিয়াঙ্কা।

নিক ও প্রিয়াঙ্কার সঙ্গে হোলি খেললেন ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ভিকি কৌশল, ডায়ানা পেন্টি, রাজকুমার হিরানি, আর বাল্কি-র মত মানুষজন। এই পার্টিতে নিমন্ত্রিত অতিথি হিসাবে প্রথম হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তারপর একে একে হাজির হন অন্যরা। আম্বানি পরিবারও হাজির ছিল। কেবল ছিলেন না মুকেশ আম্বানি। এছাড়া নিতা আম্বানি, আকাশ আম্বানি, তাঁর স্ত্রী শ্লোকা আম্বানি সকলেই হাজির ছিলেন।

আম্বানিরা যেখানে রঙিন পোশাকেই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন, সেখানে ক্যাটরিনার পরনে ছিল সাদা হাতকাটা সালোয়ার কামিজ। জ্যাকলিন পরেছিলেন ফুলের ডিজাইনের লং স্কার্ট। ভিকি কৌশল পরেছিলেন সাদা জামা ও জিনস প্যান্ট। মুম্বইতে আনন্দ ও ইশার বাড়িতেই এই পার্টির আয়োজন হয়েছিল। সেই পার্টিতে হোলি খেলার পাশাপাশি প্রচুর ছবিও তোলেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026