Health

বেশিদিন বাঁচতে চান, জেনে নিন উপায়

বেশিদিন বাঁচার জন্য মানুষ এখন শরীরচর্চা করেন। জিমে যান। খাবার খান মেপে। গবেষকেরা আরও কিছু উপায় জানিয়েছেন বেশিদিন বেঁচে থাকার জন্য। গবেষকরা জানাচ্ছেন, রেড মিট একদম বর্জন করতে হবে। আর প্রসেস করা মাংস অথবা পোলট্রি না খেতে। এটা মেনে না চলতে পারলে হৃদরোগের সম্ভাবনা ৩ থেকে ৭ শতাংশ বেশি থাকে। আর ৩ শতাংশ বাড়ে যে কোনও ধরনের অসুখে মৃত্যুর সম্ভাবনা।

পড়ুন : পাঁঠার মাংস খেতে পছন্দ করেন, ডেকে আনছেন মারণ রোগ ক্যানসারকে

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, রেড মিট মানুষের শরীরে নানা ধরনের অসুখের সম্ভাবনা বাড়িয়ে দিতে থাকে। সেই তালিকায় ক্যানসারও রয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছনোর জন্য গত ৩০ বছরের প্রচুর ডেটা ব্যবহার করেছেন গবেষকেরা। এছাড়া ৬টি ভাগে ভাগ করে মানুষের ওপর চালানো পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন তাঁরা।

পড়ুন : হার্ট অ্যাটাক থেকে বাঁচতে সহজ কাজটি করতে বলছেন গবেষকেরা

প্রায় ৩০ হাজার মানুষকে ৬টি ভাগে ভেঙে এই পরীক্ষা শেষ করেন গবেষকেরা। তবে মাংস নিয়ে এত সতর্কতা থাকলেও মাছ নিয়ে কোনও সতর্কতা জারি করেননি গবেষকেরা। তাঁরা জানিয়েছেন মাছ খেলে কোনও ধরনের অসুস্থতা বাড়ার বা আয়ু কমার সুযোগ থাকেনা। সোজা কথায় রেড মিট বা প্রসেস করা মাংস বাদ দিয়ে মাছ খেতেই কোথাও অনুপ্রেরণা লুকিয়ে আছে গবেষকদের বক্তব্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026