Health

দুপুরে করা ছোট্ট কাজটি জীবন বদলে দিতে পারে, বলছে গবেষণা

বেশিক্ষণ করার দরকার নেই। মাত্র আধঘণ্টার একটা ছোট্ট কাজ। কাজের ফাঁকে এমন একটা ছোট্ট শান্তির প্রচেষ্টা মানুষের জীবন বদলে দিতে পারে।

রাতে ঘুম। তারপর সারাদিন ধরে কাজ। ফের রাতে খেয়েদেয়ে ঘুম। এমন এক চক্রাকার দিনলিপিতে বিশ্বের অধিকাংশ মানুষের জীবনের চাকা গোল গোল ঘুরে চলেছে। ক্রমে বয়স বাড়ছে। তারপর নানা রোগ, বার্ধক্য গ্রাস করছে দেহ মনকে।

মানুষের জীবনের এই শৈশব থেকে বার্ধক্য তো প্রকৃতির অমোঘ নিয়মে বাঁধা। কিন্তু তার মধ্যই ভাল থাকার কিছু উপায় খোঁজার নিরন্তর চেষ্টা চলছে। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর গবেষকেরা এমনই এক ভাল থাকার উপায় বার করেছেন বলে দাবি করেছেন।

গবেষকদের দাবি, প্রতিদিন দুপুরের দিকে কাজের ফাঁকে যদি আধঘণ্টা কেউ নিয়ম করে ঘুমিয়ে নিতে পারেন তাহলে তাঁর মস্তিষ্কের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হবে। ভাল থাকবে মস্তিষ্ক অনেক বয়স পর্যন্ত।

গবেষকেরা বলছেন মধ্যবয়স থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সঙ্কুচিত হওয়া শুরু হয়। এমনকি অনেকে তো ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন। যাতে মানুষের মনে রাখার ক্ষমতা বা ভাবার শক্তি হ্রাস পায়। এসব থেকেও মুক্তি দিতে পারে এই দিবানিদ্রা।

সেই সঙ্গে আরও একটি উপকারও করবে এই ছোট্ট ঘুম। যা হয়তো সব মানুষই মনে মনে চান। সকলেই চান তাঁর দেহে বার্ধক্য যেন দেরিতে আসে।

এই বার্ধক্য বা শরীরে বয়সের ছাপ কিন্তু ৭ বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারে এই আধঘণ্টার দিবানিদ্রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026