Health

কত পা হাঁটলে মৃত্যু এড়ানো যায়

অকালমৃত্যুর হার ক্রমশ বাড়ছে। যা এড়াতে অনেকেই চিকিৎসকের পরামর্শ নেন। সেই সঙ্গে সপ্তাহে কত পা হাঁটলে অকালমৃত্যুকে অনেকটা দূরে রাখা যায় তার পরিসংখ্যান।

চিকিৎসকের পরামর্শ নেওয়া বা তাঁর কথামত তো চলবেনই। সেই সঙ্গে অকালমৃত্যু এড়াতে স্রেফ হাঁটা এক বড় ভূমিকা নিতে পারে বলে জানাচ্ছে গবেষণা।

হাঁটার উপকারিতা আগেও বিভিন্ন সময়ে সামনে এসেছে। এবার গবেষণায় যা সামনে এল তাতে সপ্তাহে কত পা হাঁটতে হবে তা জানালেন গবেষকেরা। সেটাও আবার প্রতিদিন নয়।

ব্যস্ত জীবনে সপ্তাহের প্রতিদিন হয়তো অনেকে নিয়ম করে হাঁটতে পারেননা। তাঁরা সপ্তাহে ১ থেকে ২ দিন হেঁটেও ওই সংখ্যক পা ফেলতে পারলে উপকার পাবেন বলে দাবি গবেষকদের।

কত পা হাঁটতে হবে তার জন্য? জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের যৌথ গবেষণায় জানাচ্ছেন, একজন যদি সপ্তাহে ১ থেকে ২ দিন হেঁটেও ৮ হাজার পা ফেলতে পারেন তাহলে তাঁর অকাল মৃত্যুর সম্ভাবনা সামনের ১০ বছরে অনেকটাই কমে যাবে।

এই ৮ হাজার পা সমান তাঁরা জানাচ্ছেন ৬.৪ কিলোমিটার বা ৪ মাইল। এই পরিমাণ হাঁটা হাঁটলে অকালমৃত্যুর সম্ভাবনা ১৪.৯ শতাংশ কমে যেতে পারে।

আর যাঁরা তার চেয়ে বেশি হাঁটবেন এবং সপ্তাহের প্রায় সব দিন মিলিয়ে সেই হাঁটাটা হাঁটবেন, তাঁদের অকালমৃত্যুর সম্ভাবনা কমবে ১৬.৫ শতাংশ।

মায়ো ক্লিনিকের দাবি, প্রতিদিন হাঁটার অভ্যাস হৃদরোগের সমস্যা, মোটা হয়ে যাওয়ার সমস্যা, রক্তচাপের সমস্যা, ডায়াবেটিস এবং মানসিক চাপ কমানোর জন্য অত্যন্ত জরুরি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026