কোভিড-১৯, প্রতীকী ছবি
করোনার অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন বলে যাঁরা মনে করছেন তাঁদের জন্য বড় একটা সুখের কথা শোনালেন না বিজ্ঞানীরা। বরং করোনা বিদায় নেওয়া এখনও বহু দূর বলেই অভিমত ব্যক্ত করেছেন তাঁরা।
সেইসঙ্গে সতর্ক করে বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন আগামী ২ বছরের মধ্যে করোনা আরও এক নতুন ও শক্তিশালী রূপে ফিরতে পারে। যা ওমিক্রনের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। ভাইরাসটির যে এখনও অনেক চমক দেওয়া বাকি আছে তাও পরিস্কার করে দিয়েছেন বিজ্ঞানীরা।
তাহলে করোনা বিদায় নেবে কবে? ইংল্যান্ডের মুখ্য চিকিৎসা আধিকারিকের দাবি, করোনা আসলে এখনই বিদায় নেবে না। ফ্লু এখন যতটা প্রাণহানির আশঙ্কা নিয়ে মানবজীবনে জড়িয়ে আছে ঠিক তেমনভাবেই করোনাও আজীবন থেকে যাবে।
অনেক দেশেই এখন কোভিড বিধি শিথিল করা হয়েছে। ভারতেও ৩১ মার্চের পর তাই হতে চলেছে। কিন্তু ইংল্যান্ডের মুখ্য চিকিৎসা আধিকারিকের দাবি, করোনা এন্ডেমিক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা একেবারেই ভুল হচ্ছে। বরং আগামী ২ বছরের মধ্যে ওমিক্রনের চেয়েও ভয়ংকর এক করোনার প্রকার আসতে চলেছে যা মানবজীবনের ঝুঁকির ভারসাম্য নষ্ট করে দেবে।
এমনকি প্রতি ৩ জনে ১ জনকে মারতে পারে সেই ভাইরাস বলে মনে করছেন ইংল্যান্ডের মুখ্য চিকিৎসা আধিকারিক ক্রিস হুইটি। প্রসঙ্গত খোদ ইংল্যান্ডেই ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…