Health

স্বীকৃতি পেল বিশ্বের প্রথম করোনার ওষুধ

ইঞ্জেকশনের মাধ্যমে টিকা দেওয়ার কাজ জোর কদমে চলছে বিশ্বজুড়ে। এর মধ্যেই করোনা রোগীদের জন্য স্বীকৃতি পেল বিশ্বের প্রথম করোনা রোধী ট্যাবলেট।

করোনার ওষুধ সেই অর্থে এতদিন ছিলনা। অন্য রোগ সারানোর ওষুধকে কাজে লাগিয়ে করোনা রোগীদের চিকিৎসার চেষ্টা চলছিল। অবশেষে অন্য ভাইরাল রোগের ওষুধ দিয়ে করোনা রোগীদের চিকিৎসার দরকার আর রইল না। এবার মান্যতা পেল বিশ্বের প্রথম করোনা প্রতিরোধক ট্যাবলেট।

ব্রিটেন এই ওষুধটিকে স্বীকৃতি দিল। মোলনুপিরাভির নামে ওষুধটি এতদিন অপেক্ষায় ছিল স্বীকৃতির। অবশেষে করোনা রোগীদের চিকিৎসায় তা মান্যতা পেল। এটাই হল বিশ্বের প্রথম করোনা সারানোর ট্যাবলেট।

রিজবাক বায়োথেরাপিউটিকস নামে সংস্থা এই ওষুধটি তৈরি করেছে। এরফলে ব্রিটেনই হল বিশ্বের প্রথম দেশ যারা করোনা সারাতে কোনও খাওয়ার ওষুধকে স্বীকৃতি দিল।

প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে ওষুধটি অল্প বা মাঝারি করোনা সংক্রমণের শিকার রোগীদের ক্ষেত্রে উপকারি হবে। কারণ এই ওষুধ তাঁদের করোনা থেকে মৃত্যু বা হাসপাতালে পৌঁছে যাওয়ার সম্ভাবনা অর্ধেক করে দেবে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোলনুপিরাভির এক যুগান্ত তৈরি করল সন্দেহ নেই। তবে তা স্বীকৃতি পেতে সময় লাগল কারণ সবদিক বারবার খতিয়ে দেখে তবেই এই ওষুধকে স্বীকৃতি দিল ব্রিটেন।

এই ওষুধটি যদি করোনা রোগীদের ক্ষেত্রে কার্যকর হতে থাকে তাহলে একাধারে টিকা ও করোনা হলেও এই ওষুধের প্রয়োগ করোনাকে অনেকটাই দমিয়ে দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। প্রসঙ্গত অনেক দেশেই কিন্তু করোনা রুখতে এমন খাওয়ার ওষুধ তৈরির চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026