Sports

তুমি আমায় সম্পূর্ণ করেছ, হার্দিককে বললেন নাতাশা

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও তাঁর বাগদত্তা নাতাশা ফের খবরের শিরোনামে।

মুম্বই : ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের প্রেম পর্বের শুরু থেকেই তা নেট দুনিয়ায় হৈচৈ ফেলে। এখন নাতাশা হার্দিকের বাগদত্তা। মাঝেমধ্যেই তাঁরা সোশ্যাল সাইটে হাজির হন। নিজেদের কিছু মুহুর্তের ছবি শেয়ার করেন। ২ জনকেই খুশি দেখে খুশি হয় নেট দুনিয়াও। এবার হার্দিকের জন্য লেখা নাতাশার একটি লাইন নেট দুনিয়াকে আবেগে ভরিয়ে দিল।

নাতাশা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে হার্দিক এক মুখ হাসি নিয়ে বসে আছেন মেঝেতে। পিছনে সোফায় বসে নাতাশা। নাতাশা তাঁর ২ হাত দিয়ে হার্দিককে জড়িয়ে আছেন। ২ জনের শরীরী ভাষা বলে দিচ্ছে তাঁরা এক সুন্দর মুহুর্ত উপভোগ করছেন। সেই ছবি শেয়ার করে নাতাশা হার্দিকের জন্য লিখেছেন ‘তুমি আমায় সম্পূর্ণ করেছ’।

নাতাশা বলিউডে পা রাখেন ২০১৩ সালে। ‘সত্যাগ্রহ’ সিনেমায় একটি ডান্স নাম্বারে অভিনয় দিয়ে। এরপর ‘অ্যাকশন জ্যাকসন’, ‘ফুকরে রিটার্নস’ সিনেমাতেও তাঁর উজ্জ্বল উপস্থিতি অনেকের নজর কাড়ে। ‘বিগ বস-৮’-এর ঘরেও নাতাশা অংশ নেন। চলতি বছরের শুরুতেই নাতাশার সঙ্গে তাঁর বাগদানের কথা সোশ্যাল মিডিয়ায় জানান হার্দিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

মিথুন রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026