Sports

উপচে পড়ল অভিনন্দন, সুখবর দিলেন হার্দিক

সোশ্যাল সাইটে হার্দিক একটি পোস্ট করেছেন। আর তারপরই উপচে পড়ছে অভিনন্দনের বন্যা।

নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসা হার্দিক পাণ্ডিয়া ও সার্বিয়ার অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের প্রেমপর্বের কথা কারও অজানা নয়। ফের ইন্টারনেটে ঝড় তুললেন ২ জনে। হার্দিক তাঁর সঙ্গে নাতাশার একটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। আর তারসঙ্গে একটি খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যা জানানোর পরই শুরু হয়েছে অভিনন্দনের বন্যা।

হার্দিক জানিয়েছেন, তাঁর এবং নাতাশার এতদিনের সফর দারুণ কেটেছে। এবার তাঁরা তাকে আরও সুন্দর করে তুলতে চলেছেন। তাঁরা ২ জনেই এখন অপেক্ষা করছেন এক নতুন জীবনকে তাঁদের জীবনে স্বাগত জানানোর জন্য। জীবনের এই নতুন সময় নিয়ে তাঁরা ২ জনেই খুব উত্তেজিত। সকলের আশির্বাদও চেয়েছেন তাঁরা। তাঁর লেখা থেকেই স্পষ্ট যে বাবা হতে চলেছেন হার্দিক।

হার্দিকের পোস্টে প্রথম জবাব আসে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে। রবি অভিনন্দন জানান ২ জনকে। অভিনন্দন জানান অধিনায়ক বিরাট কোহলিও। এরপর এক এক করে মহম্মদ সামি, যুজবেন্দ্র চাহল সহ অনেকে। গত পয়লা জানুয়ারি হার্দিক আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে নাতাশার এনগেজমেন্ট-এর কথা জানান। যা ভারতবাসী বলেই নয়, ভারতীয় ক্রিকেট টিমের বেশ কয়েকজনের কাছেও চমক ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026