Entertainment

করোনার টিকা নিয়েই গুরদীপের কাণ্ড ভাইরাল

গুরদীপ পান্ধার জন্মসূত্রে পঞ্জাবের হলেও থাকেন কানাডায়। আর সেখানেই তিনি সম্প্রতি নিয়েছেন করোনা প্রতিষেধক টিকা। টিকা গ্রহণের পর তাঁর এক কাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নিচে। রাস্তার কালো পিচ পুরু বরফের চাদরে ঢেকে গেছে। তুষারপাত ক্রমাগত হয়েই চলছে। মুক্তোর মত সাদা বরফের কুচি আকাশ ফুটো করে ঝরে চলেছে। মাঝে মাঝেই হিমেল হাওয়ার ঝটকায় হাড় কেঁপে উঠছে।

এমন আবহাওয়ায় মানুষ কি করবেন? নিশ্চয়ই সেইসময় ঘরের মধ্যে রুম হিটার বা ফায়ার প্লেসের উষ্ণতাই তাঁদের কাছে সবথেকে আরামের মনে হবে। উষ্ণতার ছোঁয়ায় হয়তো জানালা দিয়ে তুষারপাতের দৃশ্য উপভোগ করবেন তাঁরা।

আর সেই দৃশ্যই দেখতে গিয়ে কয়েকজনের হঠাৎ করে চোখে পড়ে মাথায় উজ্জ্বল পাগড়ি বাঁধা এক পাঞ্জাবি ভদ্রলোকের ওপর। তিনি মহা আনন্দে বরফের ওপর ভাংরা নাচছেন।

সোশ্যাল মাধ্যমের লক্ষ লক্ষ নেটিজেন কানাডার বাসিন্দা গুরদীপ পান্ধারকে বরফের মধ্যে ভাংরা নাচতে দেখে এমন ভাবেই অবাক হয়েছেন। শুধু অবাকই নয় মজাও পেয়েছেন।

গুরদীপের এই নাচের ভিডিও রীতিমত ভাইরাল। পেশায় ভাংরা নৃত্যের শিক্ষক গুরদীপ। তিনি জানিয়েছেন শীতকাল তাঁর প্রচণ্ড পছন্দের। আর শীতে বরফের ওপর ভাংরা নাচার মজাটাই আলাদা। গুরদীপের এই ভিডিও অনেক শীত কাতুরে মানুষের মনে শীতকালকে উপভোগ করার উৎসাহ তৈরি করেছে।

সম্প্রতি কোভিড-১৯-এর প্রতিষেধক টিকা গ্রহণ করেন গুরদীপ। টিকা গ্রহণের পর তিনি পৌঁছে যান বরফের পুরু চাদরের ওপর। শুরু করেন তাঁর পছন্দের ভাংরা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026