Lifestyle

সপ্তাহের সবচেয়ে খারাপ দিন কোনটা, আন্তর্জাতিকভাবে ঘোষণা হল সেই বার

সপ্তাহের জঘন্য দিন কোনটা যদি জিজ্ঞেস করা হয়? অনেকেই বলবেন এর আবার উত্তর হয় নাকি! কিন্তু এবার সেই বার কোনটা তা আন্তর্জাতিকভাবে ঘোষণা হল।

একটা সপ্তাহে ৭টি বার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার। এটিই গোল গোল ঘুরতে থাকে। এই ৭টি বারেই বাঁধা জীবন। এই বারগুলোর মধ্যে জঘন্য বার কোনটা? এমন প্রশ্ন যদি করা হয় তাহলে অনেকে অবাক হবেন।

কেউ বলবেন যাঁর কাছে যেটা। কেউ উত্তর দেবেন এ আবার কেমন ধারা প্রশ্ন? আবার বয়স ভেদে উত্তর আলাদা হতে পারে। কিন্তু তারপরেও একটি বার বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বার করা হয়েছে যা সপ্তাহের জঘন্যতম বারের তকমা পেয়েছে।

দেখা গেছে বিশ্বজুড়ে সিংহভাগ মানুষ রবিবার সন্ধে থেকে মনখারাপে ভোগেন। কারণ পরদিন থেকে তাঁদের ফের কর্মজীবন শুরু। একটা দারুণ সপ্তাহান্ত কাটানোর পর ফের কাজে ফেরার পালা।

তারপর ফের ৫ দিন টানা কাজের মধ্যেই সারাদিন কেটে যাবে। ফের অপেক্ষা থাকবে সপ্তাহান্তের ছুটির। ফলে রবিবার সন্ধে নামলেই অধিকাংশ মানুষের মন খারাপ হয়ে যায় পরদিনটা সোমবার বলে।

এবার এই সোমবারকেই সপ্তাহের সবচেয়ে খারাপ দিনের তকমা দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা। ট্যুইট করে একথা জানানো হয়েছে।

ফলে সোমবার নিয়ে কোনও প্রশ্ন আর থাকছে না। সোমবারটাই এখন বিশ্বজুড়ে সবচেয়ে খারাপ বার হিসাবে পরিগণিত হবে। কোনও একটি দেশের জন্য নয়, এটি বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। ছুটি কাটিয়ে ফের কাজে ফেরার সপ্তাহের প্রথম দিনটাই সবচেয়ে খারাপ দিন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026