Lifestyle

এ দেশে বিয়ের পর কনের গায়ে থুতু ছেটান আমন্ত্রিতরা

কারও গায়ে থুতু ছেটানো এক অত্যন্ত গর্হিত কাজ হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু এমনও এক দেশ রয়েছে যেখানে কনের গায়ে থুতু ছেটানোই প্রথা।

পৃথিবীতে এমন অনেক প্রথা রয়েছে যা কখনওই শোভন হতে পারেনা। এমনই একটি প্রথা হল সদ্যবিবাহিতার গায়ে থুতু ছেটানো। এই থুতু আবার আমন্ত্রিতরা ছিটিয়ে দেন।

এ এক বহু প্রাচীন প্রথা। যা বিশ্বের কেবল একটিমাত্র দেশেই চলে আসছে। এখানে কনের গায়ে থুতু ছেটানোর পিছনে কিন্তু উদ্দেশ্যটা ভাল। সৎ উদ্দেশ্য নিয়েই এই থুতু ছেটানোর পালা চলে।

গ্রিসের মানুষ প্রাচীনকাল থেকেই বিশ্বাস করেন এই প্রথা পালিত হওয়া মানে তা ওই কনের বিবাহিত জীবনকে ভাল করবে। যে কোনও খারাপ কিছু থেকে তাঁদের রক্ষা করবে।

এই প্রথাটি গ্রিসে এখনও পালিত হয়ে আসছে। তবে একটু বদলে নিয়েছেন বর্তমান যুগের গ্রিসবাসী। তাঁরা এই কনের গায়ে থুতু ছেটানোকে এখন রূপক হিসাবে পালন করেন।

তার মানে তাঁরা কনের কাছে গিয়ে থুতু ছেটানোর আওয়াজ করেন মুখ থেকে। কিন্তু সত্যিই থুতু ছিটিয়ে দেন না। সময়ের সঙ্গে থুতু ছেটানো যে অশোভন তা নতুন প্রজন্মের গ্রিসবাসী মেনে নিয়েছেন।

আবার তাঁরা প্রাচীন প্রথাকেও একদম তুলে দিতে চাননি। তাই থুতু ছেটানোর শব্দ করার মধ্যে দিয়ে তাঁরা এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন তাঁদের মধ্যে।

গ্রিসের সভ্যতা এক প্রাচীনতম সভ্যতা হিসাবেই বিশ্বজুড়ে প্রসিদ্ধ। ইউরোপীয় সভ্যতার বিকাশে গ্রিসের এক বড় ভূমিকা রয়েছে। সেখানকারই এক প্রাচীন প্রথা এই কনের গায়ে থুতু ছেটানো এভাবেই এখনও বেঁচে আছে সেখানকার মানুষের জীবনে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026