Entertainment

উত্তেজনায় মিলন দৃশ্যে টম ক্রুজের নাক ভাঙার উপক্রম করেছিলেন নায়িকা

অন্তরঙ্গ মিলন দৃশ্যের শুটিং করছিলেন সুপারস্টার টম ক্রুজ। নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন তাঁর নাক ভাঙার উপক্রম করেছিলেন উত্তেজিত নায়িকা।

উত্তেজক দৃশ্যের শ্যুটিং চলছিল। সেখানে নায়ক নায়িকা শরীরী খেলায় ব্যস্ত। ক্যামেরা তা রিলবন্দি করছে। সিনেমায় নায়ক নায়িকার সাহসী অন্তরঙ্গ মিলন দৃশ্যের এই শ্যুটিং চলাকালীন ঘটে ঘটনাটা। সুপারস্টার নায়কের সঙ্গে সেই দৃশ্য বেশ উত্তেজক।

সেই সময় নায়িকা জিনা গারশনের পেটের কাছটা চেপে ধরেন নায়ক টম ক্রুজ। নায়িকা সেই অন্তরঙ্গ খোলামেলা দৃশ্যে তাঁর পা নাড়াতে গিয়ে সোজা হাঁটু দিয়ে আঘাত করে ফেলেন টম ক্রুজের নাকে। নাক ফেটে যায়।

জিনা ধরেই নেন যে তিনি টম ক্রুজের নাক ভেঙে দিয়েছেন। অত জোরে গিয়ে হাঁটুটা লেগেছে। শ্যুটিং বন্ধ হয়ে যায়। জিনা টমের কাছে ক্ষমা চান। কিন্তু সেদিন মিশন ইম্পসিবল-এর নায়ক জিনাকে ভরসা দেন। জানান ওটা জিনার দোষ নয়, বরং তাঁর দোষ ছিল। জিনা যাতে মানসিক দিক থেকে ঠিক থাকেন তখন নাক ফাটা অবস্থায়ও টম সেদিকে নজর রেখেছিলেন।

১৯৮৮ সালে হলিউডে সাড়া ফেলে দিয়েছিল ককটেল নামে সিনেমাটি। সেই সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন জিনা। সিনেমায় অনেক অন্তরঙ্গ দৃশ্য ছিল। চুম্বন দৃশ্য ছিল। স্নানের দৃশ্য ছিল। সবই ঠিকঠাক শ্যুট হয়েছিল।

জিনা গারশন, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Edinburgh International Film Festival

কিন্তু এই ঘটনাটা আজ ৬২ বছর বয়সে পৌঁছেও জিনা ভুলতে পারেননি। ১৯৮৮ সালের সেই ঘটনার কথা তুলে ধরে তিনি জানান তাঁর চোখে টম ক্রুজ এক হৃদয়বান মানুষ।

যে কোনও সময় টম ক্রুজের নাকটা ভেঙে যেতে পারত তাঁর হাঁটুর আঘাতে। কিন্তু টম তাতে রাগ তো করেননি। বরং জিনারই পাশে থেকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026