World

মানুষ খাওয়ার অভিযোগে গ্রেফতার অঙ্কের মাস্টারমশাই

মানুষ খাওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক মধ্যবয়সী ব্যক্তিকে। কিছু হাড় পায় পুলিশ। সেই হাড়ের সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়।

বার্লিন : পার্কে ঘোরার সময় কয়েকটি হাড় পড়ে থাকতে দেখেন সেখানে ঘুরতে আসা মানুষজন। কিসের হাড় তা না বুঝতে পারলেও তাঁরা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে হাড়গুলি উদ্ধার করে।

দেখা যায় হাড়গুলি মানুষের। মহিলা নয়, কোনও পুরুষের হাড় সেগুলি। পুলিশকে অবাক করে হাড়ের পরিস্থিতি। হাড়গুলির গা পুরো চাঁচা ছিল। এতটুকু মাংস লেগে ছিল না হাড়গুলির গায়ে। কেউ যেন যত্ন করে মাংস হাড়ের ওপর থেকে বার করে নিয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির পরিচয়। তারপর তার সোশ্যাল সাইটের চ্যাট ধরে এক ব্যক্তি পর্যন্ত পৌঁছয়। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসে।

তথ্যের ভিত্তিতে তারা এক ৪১ বছর বয়সী ব্যক্তি পর্যন্ত পৌঁছে তাকে গ্রেফতার করে। ৪১ বছরের ওই ব্যক্তি পেশায় একজন স্কুল শিক্ষক। স্কুলে অঙ্ক ও রসায়ন পড়ায় সে।

যে ব্যক্তির হাড়গোড় উদ্ধার হয় তাঁর বয়স ৪৪ বছর। গত সেপ্টেম্বর মাসে তিনি উধাও হয়ে যান। তারপর থেকে তাঁকে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছে পুলিশ। কিন্তু কোনও হদিশ পায়নি।

হাড়গোড় উদ্ধার হওয়ার পর ফরেনসিক পরীক্ষার পর পুলিশ জানতে পারে যে ওই হাড় হারানো ব্যক্তি স্টেফারের। তারপরই পুলিশের কাছে অনেককিছু পরিস্কার হয়ে যায়।

যে অঙ্কের মাস্টারমশাইকে পুলিশ গ্রেফতার করেছে তার বাড়িতে পুলিশ বেশ কিছু সন্দেহজনক বস্তু পেয়েছে। যা দেখে পুলিশের ধারণা হয়েছে ওই ব্যক্তিকে এই শিক্ষকই খেয়ে ফেলেছে।

পুলিশের সবচেয়ে বেশি খটকা লেগেছে একটি বিশাল ফ্রিজ দেখে। পুলিশ ধৃত শিক্ষকের নাম প্রকাশ করেনি। তবে পুলিশের দৃঢ় ধারণা ওই ব্যক্তিই খেয়েছে স্টেফারকে।

জার্মানির বার্লিনে এই ঘটনা ঘটেছে। যা নিয়ে হৈচৈ পড়ে গেছে সেখানে। এর আগেও জার্মানিতে এক পুলিশকর্মীকে মানুষ খাওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ।

এছাড়া ক্যানিবাল অফ রোটেনবার্গ-এর কথা তো অনেকেরই জানা। ওই ব্যক্তির বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হওয়ার পর তাকে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছিল আদালত। এখন সে জেলেই রয়েছে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026