ফাইল : গৌতম আদানি, ছবি - আইএএনএস
ভারতে এখন আরবপতির সংখ্যা ক্রমে বাড়ছে। তবে তাঁদের মধ্যে যে কটি নাম এক বাক্যে নেওয়া হয় তা এখন আদানি আম্বানি। একসময় ধনী বোঝাতে যেমন টাটা বিড়লা নামে একটি প্রবাদ মুখে মুখে ঘুরত। এখন সেটাই বদলে হয়েছে আদানি আম্বানি।
সেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এখন ভারতের তো বটেই বিশ্বের অন্যতম ধনী মানুষ। লন্ডনের সায়েন্স মিউজিয়ামে আদানি গ্রিন এনার্জি গ্যালারির উদ্বোধনে গিয়েছিলেন গৌতম আদানি। সেখান তাঁর সঙ্গে তাঁর পরিবারও ছিল।
সেখানেই গৌতম আদানি তাঁর নাতনি কাবেরীকে কোলে তুলে নেন। নাতনির উজ্জ্বল চোখের সামনে তাঁর কাছে আর কোনও সম্পত্তিই যে কিছু নয় তা এক্স হ্যান্ডলে প্রকাশ করেন গৌতম আদানি।
জানান বিশ্বের কোনও সম্পত্তিই তাঁর নাতনির উজ্জ্বল চোখের মত উজ্জ্বল নয়। গৌতম আদানি আরও জানান, তাঁর জীবন ২টি ক্ষেত্রের মধ্যে আবর্তিত হয়। একটি ব্যবসা আর অন্যটি পরিবার। তিনি এর মধ্যেই জীবন কাটান।
৬ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক গৌতম আদানি এখন বিশ্বের ১৭ তম ধনী ব্যক্তি। তাঁর আগে রয়েছেন ভারতের একজনই। তিনি মুকেশ আম্বানি।
রিলায়েন্স কর্তা রয়েছেন ১১ নম্বরে। ধনীদের তালিকার প্রথমেই রয়েছেন বার্নার্ড আরনল্ট ও তাঁর পরিবার। ফ্রান্সের এই প্রতিষ্ঠান বাদ দিলে বিশ্বের প্রথম ১০ জন ধনীর ৯ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…