SciTech

এ ফুল কুঁড়ি ফুটে হয়না, আবার ঝরে যায়না গলে যায়

ফুল তো কুঁড়ি থেকে ফুটে বড় হয়। আবার একটা সময় ঝরেও পড়ে। কিন্তু এ ফুল না তো কুঁড়ি থেকে ফোটে আর না ঝরে যায়।

ফুল তো সকলেই দেখেছেন। প্রথমে কুঁড়ি হয়। তারপর ধীরে ধীরে সেই কুঁড়ি ফুটে ফুল ফোটে। ফুল ফুটে গেলে তার রূপ, গন্ধ মানুষকে মোহিত করে। প্রজাপতি, মৌমাছি, ভোমরাদের কাছে টেনে আনে।

তবে এই নিয়ম ভাঙা ফুলও হয়। যে ফুল কোনও কুঁড়ি থেকে ফোটে না। আবার ফুল যেমন একটা সময় গাছ থেকে ঝরে পড়ে, এ ফুল তেমন ঝরেও পড়েনা। বরং গলে পড়ে।

একটু অবাক করা হলেও এমন ফুল এ পৃথিবীর বুকেই ফোটে। তবে ফোটে বরফের রাজত্বে। সুমেরু ও কুমেরু অঞ্চলে এই ফুল দেখা যায়। এগুলি ফুল হলেও ফুল নয়। কারণ গাছের ডালে এ ফুল আচমকাই তৈরি হয়।

এ ফুলের পুরোটাই আসলে বরফ। প্রবল ঠান্ডায় গাছের ডালে বরফের পাতলা আস্তরণ পড়ে। সেটাই আসলে ফুলের মত লাগে। তাই একে বলে ফ্রস্ট ফ্লাওয়ার। বরফের ফুল বললে সঠিক বলা হয়।

বরফের হওয়ায় ফুলের সবটাই হয় বরফের। যা ৩, ৪ দিন পর নিজে থেকেই আবার এক সময় গলে যায়। তখন আর গাছের ডালে সেই ফুলটাকে দেখতে পাওয়া যায়না।

ফুল হতে যে শর্তগুলি পূরণ করতে হয় এ ফুল তার কোনওটাই পূরণ করেনা। কারণ এটি ফুল নয়। যেহেতু বরফের পাতলা চাদর সেজে ওঠে ফুলের মত তাই বরফের রাজত্বে এটি ফুলের মর্যাদা পেয়েছে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026