হেয়ার ব্যান্ড খাওয়া বেড়াল, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @halonokillrescue
তার প্রায় তখন যায় যায় অবস্থা। সেই অবস্থায় পৌঁছে যাওয়া একটি বেড়ালের কথা জানতে পারেন একটি প্রাণি আশ্রয়কেন্দ্রের সদস্যরা। তাঁরা বেড়ালটিকে উদ্ধার করেন। তার অবস্থা দেখে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় একটি পশু হাসপাতালে।
সেখানে চিকিৎসকেরা অপেক্ষা না করে বেড়ালটির পেটে অপারেশন করেন। বেড়ালটির অন্ত্রের অপারেশন করতে হয়। কারণ সেখানে কিছু আটকে থাকায় বেড়ালটি সংকটাপন্ন অবস্থায় পৌঁছে গিয়েছিল।
অন্ত্রের অপারেশন করতেই অবশ্য চিকিৎসকদের কাছে সবকিছু পরিস্কার হয়ে যায়। অন্ত্রের পথ কি আটকে রেখেছিল তা দেখে তাঁরাও তাজ্জব হয়ে যান।
চিকিৎসকেরা দেখেন অন্ত্রের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে হেয়ার ব্যান্ড। যা সাধারণত মহিলারা বড় চুল বেঁধে রাখতে কাজে লাগান। সেই মোটা মোটা কালো হেয়ার ব্যান্ড একটা একটা করে বার করে আনতে থাকেন তাঁরা। সাকুল্যে ২৬টি এমন হেয়ার ব্যান্ড বেড়ালটির অন্ত্র থেকে বার করে আনা হয়।
বেড়ালটি যেখানেই এমন হেয়ার ব্যান্ড দেখেছে মুখে পুরে নিয়েছে। তারপর নিশ্চিন্তে পেটে চালান করে দিয়েছে। হেয়ার ব্যান্ড যে তার মুখে এত ভাল লাগতে পারে তা দেখে হতবাক অনেকেই।
তবে অপারেশনের পর এখন বেড়ালটি ভাল আছে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। যাঁরা বেড়াল সম্বন্ধে জানেন তাঁরা সতর্ক করে জানিয়েছেন যদি কারও বাড়িতে বেড়াল পোষা থাকে তাহলে ছোট ছোট জিনিস বাড়ির এখানে ওখানে না ফেলে রাখাই ভাল। কারণ বেড়ালদের এসব চেখে দেখার প্রবণতা আছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…