কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে স্মার্টফোন, প্রতীকী ছবি
এখন দুনিয়া অনেকটাই মোবাইল ফোন নির্ভর। মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে ৫জি পরিষেবাও এসে গিয়েছে। এখন মোবাইল ছাড়া একটা মুহুর্তও চলা মুশকিল। তাই মোবাইল ব্যবহার করার পাশাপাশি তাকে যত্ন করে রাখা, সুরক্ষিত রাখার দিকেও যথেষ্ট নজর দেন সকলে।
একটি মোবাইলের দামও যথেষ্ট। সেই মোবাইল কেউ কখনও রেগে ছুঁড়ে থাকতে পারেন কদিচ কখনও, তবে জেনে বুঝে খেলার ছলে কখনও মোবাইল কেউ ছুঁড়বেন না।
কিন্তু যদি বলা হয় একটা দেশ রয়েছে যেখানে খেলার ছলেই মোবাইল ছোঁড়েন সকলে। আর সেটাকে দেশের অন্যতম খেলার মর্যাদা দেয় সে দেশের সরকার। অবাক হলেন? হতেই পারেন। কিন্তু এটাই সত্যি।
নোকিয়া নামে মোবাইল ফোন সংস্থা যে দেশের সেই ফিনল্যান্ডে এই মোবাইল ছোঁড়ার একটা প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হয়। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে।
মোবাইল ছোঁড়ার এই প্রতিযোগিতায় বহু প্রতিযোগী অংশ নেন। তাঁরা তাঁদের হাতে থাকা মোবাইল যতটা পারেন দূরে ছুঁড়ে দেন। যাঁর মোবাইল যত দূরে পৌঁছবে এবং যাঁর ছোঁড়ার ধরন সবচেয়ে ভাল তাঁকে পুরস্কৃত করা হয়। তবে তার আগে কড়া নজরে চুলচেরা বিশ্লেষণ হয় কে কেমন মোবাইল ছুঁড়লেন সেদিকে।
এখন ফিনল্যান্ডের এই আজব খেলা ইউরোপের অন্য দেশেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক দেশ থেকেও ফিনল্যান্ডে প্রতিবছর অগাস্ট মাসে এই প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হন অনেকে। হাতে থাকে মোবাইল। যা ছুঁড়ে দেন যত দূরে সম্ভব।
বলাই বাহুল্য যে মোবাইলটি নষ্ট হয়ে যায়। প্রশ্ন হল প্রতিযোগিতায় একটা মোবাইল নষ্ট তো হয়, প্রতিযোগীরা তার আগে হাত পাকাতেও কটা মোবাইল নষ্ট করেন! তা অবশ্য জানা যায়নি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…